আজ রাতেই ঘোষণা হবে জাকসু নির্বাচনের ফল

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ফল আজ রাতের মধ্যেই ঘোষণা করা হবে। ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা চলছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

শুক্রবার বিকেলে নির্বাচন কমিশনার ও উপাচার্যের সঙ্গে বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

উপাচার্য ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, ৩৩ বছর পর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় এটি ইতিহাসের অংশ হয়ে থাকবে। তবে যারা নির্বাচনে অংশ নেননি বা সরে দাঁড়িয়েছেন তাদের প্রতি দুঃখ প্রকাশ করেন তিনি।

শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ১৮ ঘণ্টার মধ্যে হল সংসদের ১৮টি হলের ফলাফল প্রকাশ করতে পেরেছে প্রশাসন। এখন কেন্দ্রীয় সংসদের ভোট গণনা চলছে।

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। শুরুতে ওএমআর পদ্ধতিতে গণনার সিদ্ধান্ত থাকলেও কয়েকটি প্যানেলের আপত্তিতে ম্যানুয়াল গণনা করা হচ্ছে। ফলে প্রায় ২৪ ঘণ্টা পরও চূড়ান্ত ফলাফল ঘোষণা করা সম্ভব হয়নি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সন্ত্রাসে জড়িত ব্যক্তি ও সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা যাবে

নিজস্ব প্রতিবেদক: সন্ত্রাসী কার্যক্রমে জড়িত রয়েছে এমন ব্যক্তি বা সত্তা এবং তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এর খসড়ার নীতিগত ও

রাজনৈতিক সাফল্যের কারণেই খালেদা জিয়া প্রতিহিংসার শিকার হয়েছিলেন: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।,

প্রবাসীর বাড়ি থেকে বোমা তৈরির সরঞ্জামসহ তিনজন আটক

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি বাড়িতে অভিযান চালিয়ে হাতবোমা, পেট্রলবোমা, বোমা তৈরির সরঞ্জামসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার বেলা আড়াইটার দিকে উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া

হলে বাম ছাড়া সব দলের রাজনীতি নিষিদ্ধ চান উমামা ফাতেমা

ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলে বাম ছাত্র সংগঠনগুলোর রাজনীতি ছাড়া অন্য সব দলের রাজনীতি নিষিদ্ধের দাবি জানানোর অভিযোগ উঠেছে বামপন্থি ছাত্রসংগঠন ছাত্র ফেডারেশনের

বেলকুচিতে সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস আটক 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে অভিযান চালিয়ে সাবেক মন্ত্রী, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করেছে সেনাবাহিনী। রোববার (৫ জানুয়ারি) দুপুরে

আদালতে আনা হয়েছে তৌহিদ আফ্রিদিকে

নিজস্ব প্রতিবেদক: বৈষম্য বিরোধী আন্দোলনে কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে কন্টেন্ট ক্রিয়েটর