আজ বিএনপি ও জামায়াতের সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে আজ শনিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিএনপি ও জামায়াতের সঙ্গে বৈঠক করবেন। প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ বিকালে প্রথমে বিএনপির সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এরপর সন্ধ্যায় জামায়াতের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসবেন তিনি।

এদিকে জামায়াতের একটি সূত্র জানিয়েছে, রাত ৮টার দিকে সাক্ষাতের জন্য তাদের সময় দেওয়া হয়েছে। এর আগে শুক্রবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করার জন্য সময় চায় জামায়াতে ইসলামী। পরে দলটিকে শনিবার সন্ধ্যায় সাক্ষাতের সময় দেওয়ার কথা জানায় প্রধান উপদেষ্টার কার্যালয়। জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে দলটির শীর্ষ নেতাদের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের গণমাধ্যমকে জানিয়েছেন, চলমান বিষয় নিয়ে আলাপচারিতার জন্য তারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে চাইছেন।

এর আগে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডাকতে প্রধান উপদেষ্টার প্রতি আহবান জানান জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

এদিকে রাজনৈতিক দল দুটির সঙ্গে বৈঠকের আগে সার্বিক পরিস্থিতি পর্যালোচনার জন্য উপদেষ্টা পরিষদ এক দফা নিজেরা বৈঠক করবে। আজ একনেকের নিয়মিত বৈঠকের পর উপদেষ্টা পরিষদের এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সাংবাদিকরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন না এমন সিদ্ধান্ত ইসির কিনা জানতে চায় বিএমএসএফ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা, সোমবার, ৯ ফেব্রুয়ারি, ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ফোন বহন নিষিদ্ধ করা হয়েছে এমন সিদ্ধান্ত নির্বাচন কমিশনের (ইসি) কি না, সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছে

জাতীয় নির্বাচনে জামায়াতের চমক: প্রার্থী ৭০ শতাংশ তরুণ, ১৬ জন সাবেক শিবির সভাপতি

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী সব আসনে প্রার্থী ঘোষণা করেছে। এবারের প্রার্থী তালিকায় বড় ধরনের চমক হলো—তালিকায় উল্লেখযোগ্যসংখ্যক তরুণ

প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে বাঁশখালী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালী

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাঁশখালী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়। বুধবার এ র‍্যালীটি মিয়ারবাজার থেকে

গণ-অভ্যুত্থানে রাজধানীতে ৭০৭ মামলা, গ্রেপ্তার ৫ হাজারের বেশি

নিজস্ব প্রতিবেদক: গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করেন। আন্দোলনের সময় আইনশৃঙ্খলা বাহিনী, আওয়ামী

শিক্ষকদের আন্দোলন চালিয়ে যেতে বললেন হাসনাত ও তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক: বাড়ি ভাড়া বাড়ানোসহ তিন দফা দাবিতে টানা ৮ দিন ধরে আন্দোলন করছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা। সবশেষ ৪২ ঘণ্টা ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে

সলঙ্গায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন।  সোমবার (৩০ জুন) সকালে থানার ধুবিল ইউনিয়নের মালতিনগর গ্রামে আব্দুল মমিনের বাড়িতে অনশন শুরু করেন সুমাইয়া