আজ ফের নির্বাচন কমিশন ঘেরাও করবে ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক: আজ ফের নির্বাচন কমিশন (ইসি) ঘেরাও কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ছাত্রদল। সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টা থেকে এ কর্মসূচি পালন করা হবে। গতকাল রোববার সন্ধ্যায় সাংবাদিকদের এ কথা জানান ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

এর আগে নির্বাচন কমিশন ভবনে কমিশনারদের সঙ্গে বৈঠক করে ছাত্রদলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। পাঁচ সদস্যের প্রতিনিধিদলে ছাত্রদলের সভাপতি ছাড়াও ছিলেন সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, জ্যেষ্ঠ সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম ও সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান।

আলোচনা শেষে নেতা–কর্মীদের উদ্দেশে রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘নির্বাচন কমিশনের কাছে তিনটি ইস্যু নিয়ে আমাদের বক্তব্য তুলে ধরা হয়েছে। কমিশন সেই বক্তব্য শুনেছে। বিষয়গুলো তারা যৌক্তিকভাবে বিবেচনা করবে বলে আশ্বস্ত করেছে। এর পরিপ্রেক্ষিতে আজকের মতো অবস্থান কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়েছে। তবে দাবি আদায় না হওয়ায় আগামীকাল বেলা ১১টায় আবারও নির্বাচন কমিশন ঘেরাও করা হবে।’

দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘেরাও চলবে বলে জানান ছাত্রদল সভাপতি। তিনি বলেন, ‘আরেকটি কথা স্পষ্ট করে বলতে চাই, ২২ জানুয়ারি থেকে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু হবে। এরপর যদি আর কোনো ষড়যন্ত্র করা হয়, মব তৈরি করা হয় তাহলে ছাত্রদল বসে থাকবে না।’

রাকিবুল ইসলাম রাকিব বলেন, প্রতিটি ছাত্র সংসদ নির্বাচনের আগে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী মব সৃষ্টি করেছে। তারা বলেছে ছাত্রদল নাকি ছাত্র সংসদ নির্বাচন চায় না। তারই ধারাবাহিকতায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন নিয়েও মব তৈরি করা হয়েছে। বিষয়গুলো নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। তারা এগুলো বিবেচনা করবে, এমনটাই আশা।,

পোস্টাল ব্যালটের বিষয়ে ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, ‘দেশে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে নির্বাচন হচ্ছে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে পোস্টাল ব্যালটের আয়োজন অত্যন্ত দুর্বল ব্যবস্থাপনায় হয়েছে। নির্বাচনের আগেই জামায়াতে ইসলামী এবং শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাদের বাসায় পোস্টাল ব্যালট পাওয়া গেছে। এ ঘটনা আমাদের ২০১৮ সালে রাতের ভোটের কথা মনে করিয়ে দেয়। আমরা নির্বাচন কমিশনের কাছে বিষয়টি উত্থাপন করেছি। তারাও স্বীকার করেছে যে পোস্টাল ব্যালটের বিষয়ে একধরনের দুর্বল ব্যবস্থাপনা হয়েছে। তারা আশ্বস্ত করেছে, অবিলম্বে তারা এটি সমাধান করবে।’

এর আগে বেলা ১১টা থেকে ইসি কার্যালয়ের সামনে ছাত্রদলের নেতা–কর্মীরা অবস্থান নেন। কর্মসূচিতে ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ শীর্ষ নেতারা অংশ নেন। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের কমিটির কয়েক হাজার নেতা–কর্মী এ কর্মসূচিতে অংশ নেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তরুণ প্রজন্মকেই আগামীর নেতৃত্ব নিতে হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন আধিপত্যবাদী শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখন লিপ্ত রয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ

বাংলাদেশসহ ১৪টি দেশের ভিসা নিষেধাজ্ঞা সৌদি আরবের

অনলাইন ডেস্ক: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়াসহ ১৪টি দেশের নাগরিকদের জন্য সাময়িকভাবে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। এই নিষেধাজ্ঞা মূলত ওমরাহ, ব্যবসা এবং পারিবারিক ভিসার

তাড়াশের যুবদলের নেতা মাসুম ও শুকুর মির্জার বিরুদ্ধে সাংবাদিক নির্যাতনের অভিযোগ, সর্বমহলে নিন্দার ঝড়!

নজরুল ইসলাম: সিরাজগঞ্জের তাড়াশে আশরাফুল ইসলাম আসিফ নামে এক সাংবাদিককে গাছের সাথে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাজীব আহমেদ মাসুম ও

তনির তৃতীয় স্বামী কে এই সিদ্দিক

বিনোদন ডেস্ক: নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি। চলতি বছরের শুরুতে না ফেরার দেশে পাড়ি জমান তার স্বামী শাহাদাৎ হোসাইন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর

জমিতে কাজ করা কৃষককে সীমান্ত থেকে ধরে নিয়ে গেছে বিএসএফ

নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের বিরল উপজেলা সীমান্ত থেকে মো. আল আমিন নামে এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। শুক্রবার (২৪ জানুয়ারি)।

ফিলিস্তিনি শরণার্থীদের ৬০০ ঘরবাড়ি গুঁড়িয়ে দিল ইসরাইল সেনা

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি সেনাবাহিনীর অভিযান টানা ১১৪তম দিনেও অব্যাহত রয়েছে। চলমান এই আগ্রাসনে এ পর্যন্ত ৬০০টি ঘরবাড়ি সম্পূর্ণ