আজ দেশের আট বিভাগে বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে ভারতের ওড়িশা রাজ্যের স্থলভাগে অবস্থান করছে। এর প্রভাবে সৃষ্ট ঘন মেঘমালার কারণে শুক্রবার সকাল ১০টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত বাংলাদেশের আটটি বিভাগ ও ভারতের পশ্চিমবঙ্গসহ পূর্বাঞ্চলীয় কয়েকটি রাজ্যে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঢাকা বিভাগে নরসিংদী, গাজীপুর, কিশোরগঞ্জ ও টাঙ্গাইলে বৃষ্টি চলছে। সারাদিন থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকবে। দুপুর থেকে বিকেলের মধ্যে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা প্রবল।

খুলনা বিভাগে যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, খুলনা, নড়াইল ও মাগুরায় বজ্রসহ মাঝারি থেকে ভারি বৃষ্টি হচ্ছে। এ প্রবণতা সারাদিন থাকতে পারে।

ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকবে।

বরিশাল বিভাগে দিনের বিভিন্ন সময়ে বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

রাজশাহী বিভাগে সকালের পর থেকে হালকা বৃষ্টি শুরু হয়ে দুপুরে বাড়তে পারে।

রংপুর বিভাগের দিনাজপুর, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামে বৃষ্টি চলছে, যা দিনভর অব্যাহত থাকবে।

চট্টগ্রাম বিভাগে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পার্বত্য চট্টগ্রামে দুপুরের পর বৃষ্টির সম্ভাবনা বেশি।

সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেটে দুপুর থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ-পশ্চিম ও মধ্যাঞ্চলে বজ্রসহ মাঝারি থেকে ভারি বৃষ্টি হচ্ছে। দুপুরের পর জলপাইগুড়ি, শিলিগুড়ি, কুচবিহার ও উত্তর দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়া ত্রিপুরা, মেঘালয় ও আসামে দুপুর থেকে রাত পর্যন্ত বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পরকীয়া সন্দেহে স্ত্রীর মাথা কেটে নিয়ে থানায় স্বামী

অনলাইন ডেস্ক: পরকীয়ায় অভিযোগে স্ত্রীর মাথা কেটে নিয়ে থানায় হাজির হয়েছের স্বামী। রোমহর্ষক এ ঘটনা ঘটেছে ভারতের দক্ষিণের রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর আনেকল এলাকায়। ভারতীয় সংবাদমাধ্যম

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা, বাজারে আসছে ইরানি তেল

অনলাইন ডেস্ক: ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের পরিকল্পনা গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র। বিশ্ববাজারে তেলের সরবরাহ স্থিতিশীল রাখতে সমুদ্রপথে থাকা ইরানি তেলের ওপর থেকে বিধিনিষেধ প্রত্যাহার করে নেওয়া

সীমান্তে বিএসএফ-বিজিবি তুমুল উত্তেজনা, ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে আমগাছের ডাল কাটাকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। শনিবার (১৮ জানুয়ারি)

আমরা দেশে ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নই: জামায়াতে ইসলামী

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সর্বশেষ আদমশুমারি অনুযায়ী দেশে ৯০ দশমিক ৮ শতাংশ মানুষ মুসলমান। বাকিরা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানসহ বিভিন্ন ধর্মের। কিন্তু

রায়গঞ্জে ক্ষতিকর রঙ মিশিয়ে চিপস উৎপাদন, কারখানাকে ৫০ হ%ELS

রায়গঞ্জ সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর লেবেলবিহীন রঙ মিশিয়ে চিপস তৈরির অভিযোগে একটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ

ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল পরিকল্পনাকারী আট নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডি থেকে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঝটিকা মিছিলের পরিকল্পনার সময় তাদের গ্রেপ্তার করে