আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক: সমসাময়িক বিষয় নিয়ে কথা বলতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৩টায় সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এর আগে, মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক কর্মসূচিতে এ তথ্য জানানো হয়েছে। তবে কী বিষয়ে সংবাদ সম্মেলন করবেন, সেটি কর্মসূচিতে উল্লেখ করা না হলেও উপদেষ্টা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবেন বলে এতে জানানো হয়েছে।

সম্প্রতি আসিফ মাহমুদ কোন দল থেকে নির্বাচনে অংশ নেবেন এবং নির্বাচনে প্রার্থিতা ঘোষণার আগে উপদেষ্টার পদ থেকে পদত্যাগের বিষয়টি বেশ আলোচিত হচ্ছিল। আসিফ মাহমুদ বুধবার এ বিষয়ে কথা বলতে পারেন বলে ধারণা করা হচ্ছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

“জুলাই অভ্যুর্থান” একটি বিপ্লব ও বেঁচে থাকার প্রেরণা

দেশের প্রয়োজনে, দেশের ক্রান্তিকালে একটি বিপ্লব ঘটে। যাকে বলে বেঁচে থাকার যুদ্ধ, বাঁচিয়ে দেওয়ার যুদ্ধ। তেমনি একটি বিপ্লবের নাম ২৪’র জুলাই বিপ্লব কিংবা জুলাই অভ্যুর্থান।

দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস, তাপমাত্রা কমতে পারে

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। একই সঙ্গে

২ হাজার টাকা চুরির ঘটনা থেকে মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরে গৃহকর্মী কর্তৃক মা-মেয়েকে খুনের ঘটনায় স্বামীসহ গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করা হয়েছে। দুই হাজার টাকা চুরির জন্য এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে ডিএমপি।

ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মিজানুর রহমান মিনু

রাজশাহী প্রতিনিধি: তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায় ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ মিজানুর রহমান মিনু। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)

এনসিপি নেতার অনৈতিক সম্পর্কের ভিডিও-ছবি ফাঁস

নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরে জেলা এনসিপি সদস্য মেরাজুল ইসলামের বিরুদ্ধে মামলা বাণিজ্য, নারীদের কুপ্রস্তাব, পরকীয়া, পুলিশ দিয়ে হয়রানিসহ অসংখ্য অভিযোগ উঠেছে। ইতোমধ্যে ফাঁস হয়েছে তার অশ্লীল কথোপকথনের

জুলাই-আগস্টে বাংলাদেশে কোনো গণহত্যা হয়নি: চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক: গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের আগে গত বছরের জুলাই-আগস্টে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গুলি করে হত্যাসহ সহিংসতায় সহস্রাধিক মানুষের মৃত্যুর ঘটনায় শেখ হাসিনাসহ তিনজনের