আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল

নিজস্ব প্রতিবেদক: কারিগরি ত্রুটির কারণে শেষ মুহূর্তে আটকে গেল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডন যাত্রার প্রক্রিয়া। তাকে বহন করার জন্য কাতারের আমিরের পক্ষ থেকে বিশেষ যে এয়ার অ্যাম্বুলেন্সটি আজ (শুক্রবার) ঢাকায় আসার কথা ছিল, সেটি নির্ধারিত সময়ে আসছে না। এর ফলে খালেদা জিয়ার বিদেশে যাওয়ার বিষয়টি এক দিন পিছিয়ে গেল।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সবকিছু ঠিক থাকলে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল (শনিবার) ঢাকায় পৌঁছাতে পারে।

গতকাল বৃহস্পতিবার রাত থেকেই খালেদা জিয়ার লন্ডন যাত্রা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছিল। সব প্রস্তুতি সম্পন্ন বলেও খবর পাওয়া যায়। কিন্তু শুক্রবার সকালে বিএনপি মহাসচিব গণমাধ্যমকে নিশ্চিত করেন যে, যাত্রার পরিকল্পনায় পরিবর্তন এসেছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কারিগরি ত্রুটির কারণে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি আজ আসছে না। আমরা আশা করছি, সব ঠিক থাকলে সেটা আগামীকাল শনিবার পৌঁছাতে পারে।

তিনি আরও যোগ করেন, বিমান কখন ছাড়বে তা নির্ভর করছে খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর। মহাসচিব বলেন, ‘‘ম্যাডামের শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তাহলে ইনশাল্লাহ ৭ তারিখ ফ্লাই করবেন।’’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রায়গঞ্জে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭০ জন নিহত

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে অন্তত ৭০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৬ জন ছিলেন ত্রাণের সন্ধানে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, খাদ্য

নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাড্ডা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের রাজনৈতিক অফিসে গুলির ঘটনা ঘটেছে। বুধবার (১৪ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। এনসিপির মিডিয়া

খুব যন্ত্রণায় আছি, আমরা এখন মৃত্যুই চাই’: আল-আকসা হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজার মধ্যাঞ্চলের আল-আকসা হাসপাতালে আহতদের চিকিৎসার চাপ এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। ধ্বংসপ্রাপ্ত স্বাস্থ্যব্যবস্থায় চিকিৎসকরা অসহায় হয়ে পড়েছেন। শনিবার গাজার বর্তমান

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, ইরানে নতুন আইন

আন্তর্জাতিক ডেস্ক: দখলদার ইসরায়েলের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক থাকলেই পেতে হবে মৃত্যুদণ্ড। মঙ্গলবার (১ জুলাই) ইরানের সংসদে নতুন এ আইন পাস হয়েছে। ইসরায়েল ছাড়াও অন্য ‘শত্রু’

চকরিয়ায় কনস্টেবলের স্ত্রীকে ধর্ষণের ঘটনায় মূল হোতা গ্রেফতার

বলরাম দাশ অনুপম, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় পুলিশ কনস্টেবলের স্ত্রীর উপর সংঘটিত ধর্ষণ ও চুরির ঘটনায় অভিযুক্ত আবুল কালাম ওরফে পারভেজ (৫০) নামে একাধিক মামলার পলাতক