আজহারের ফাঁসির রায় ছিল পৃথিবীর ইতিহাসে বিচারের নামে অবিচার: আপিল বিভাগ

নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের খালাসের রায়ে চারটি পর্যবেক্ষণ দিয়েছেন আপিল বিভাগ। আদালত বলেছেন, ‘আজহারের ফাঁসির রায় ছিল পৃথিবীর ইতিহাসে বিচারের নামে অবিচার।’

মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ পর্যবেক্ষণ দিয়েছেন।

বেঞ্চের অন্য ছয়জন হলেন, বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি ইমদাদুল হক, বিচারপতি মো. আসাদুজ্জামান, বিচারপতি ফারাহ মাহবুব।

আদালত পর্যবেক্ষণে বলেন, ‘বাংলাদেশেসহ এই ভারতীয় উপমহাদেশের ফৌজদারি বিচার ব্যবস্থা বদলে দেয়া হয়েছিল, এটা ছিল সবচেয়ে বড় ভুল। দ্বিতীয়ত, আদালতের সামনে উপস্থাপিত সাক্ষ্যপ্রমাণ কোনো অ্যাসেসম্যান্ট ছাড়াই এটিএম আজহারুল ইসলামকে ফাঁসির আদেশ দেয়া হয়েছিল। পৃথিবীর ইতিহাসে এটি ছিল বিচারের নামে অবিচার।’

আদালত বলেন, ‘যে সমস্ত তথ্য-প্রমাণ আদালতের সামনে হাজির করা হয়েছিল, অতীতের আপিল বিভাগ এটা সঠিকভাবে বিবেচনা করতে ব্যর্থ হয়েছে। ফলশ্রুতিতে আজ এটিএম আজহারুল ইসলামকে বেকসুর খালাস দেয়া হয়েছে।’

পরে আইনজীবী শিশির মনির বলেন, ‘শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর ইতিহাসে এটি একটি নজিরবিহীন ঘটনা হয়ে থাকবে। এর মাধ্যমে আমরা মনে করি ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে, সত্য বিজয়ী হয়েছে, মিথ্যা পরাভূত হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে শিয়ালকোলে লিফলেট বিতরণ 

সিরাজগঞ্জ প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের দাবিতে গনসচেতনতা সৃষ্টির লক্ষে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ

মিলছে না ভারতের ভিসা, চিকিৎসা নিতে চীনে ছুটছেন বাংলাদেশিরা

আন্তর্জাতিক ডেস্ক: শিক্ষার্থী-জনতার ব্যাপক অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন এবং নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তবর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে বাংলাদেশিদের

শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে চেষ্টা করা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘এটার জন্য

পিপুলবাড়ীয় ডাক্তার সেজে রোগীর সাথে প্রতারণা আয় করছেন লাখ লাখ টাকা 

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ সদর উপজেলার হরিনা পিপুলবাড়ী বাজার এলাকায় নাজমুল ইসলাম মিঠু নামে এক ব্যক্তির বিরুদ্ধে কথিত ডাক্তার পরিচয়ে চিকিৎসা দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়ভাবে ‘মিঠু

কী ঘটে নীল সিনেমার শুটিংয়ে? সেই অভিজ্ঞতা জানালেন এক পরিচালক

ঠিকানা টিভি ডট প্রেস: শরীরে বিশেষ উত্তেজনা পেতে সারা বিশ্বের বহু মানুষ নীলছবি দেখে থাকেন। কিন্তু এই সিনেমাগুলোর শুটিংয়ের নেপথ্যে কী চলে, তা কেউই দেখতে

২৪ ঘণ্টা পেরোলেও দেখা নেই বিজয়ের, কোথায় আছেন থালাপতি?

নিজস্ব প্রতিবেদক: সমাবেশে পদদলনের ২৪ ঘণ্টা পেরোলেও দেখা নেই বিজয়ের। ফলে প্রশ্ন উঠছে, কোথায় আছেন থালাপতি? শুধু বিজয়ই নন, তার দলের শীর্ষ থেকে মধ্যম সারির