আচরণবিধি লঙ্ঘন: সিরাজগঞ্জে বিএনপি নেতাকে জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি: নির্বাচনী প্রচার-প্রচারণার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর প্রচারণা চালানোর অভিযোগে সিরাজগঞ্জের কামারখন্দে আব্দুল মমিন নামে এক বিএনপি নেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ঝাঐল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকায় এ জরিমানা করা হয়। আব্দুল মমিন ওই ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বলে জানা গেছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রচার-প্রচারণার শেষ সময় ছিল মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত। নির্ধারিত সময়সীমা অতিক্রমের পর তিনি প্রায় অর্ধশতাধিক নারীকে সঙ্গে নিয়ে প্রচারণায় অংশ নেন। বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করে।
সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন জানান, নির্বাচন আচরণবিধি অনুযায়ী ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে সব ধরনের প্রচারণা বন্ধ রাখতে হয়। এ বিধি অমান্য করে প্রচারণা চালানোর দায়ে নির্বাচন আচরণবিধির ১৮ ধারা লঙ্ঘনের অভিযোগে বিধিমালা ২৭(গ) অনুযায়ী আব্দুল মমিনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জিডি না করায় ঝুঁকিপূর্ণ হল তদন্ত: কলেজছাত্রীর দুর্ঘটনা নিয়ে আদালতে হত্যা মামলা

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী অথৈ মনির মৃত্যুর ঘটনায় থানায় সাধারণ ডায়রি (জিডি) না করায় আটদিন পর আদালতে হত্যা মামলা দায়ের

এইচএসসিতে ২০২ শিক্ষাপ্রতিষ্ঠানে সবাই ফেল

নিজস্ব প্রতিবেদক: এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি। অর্থাৎ এসব প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের

বাংলাদেশে সংসদ নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ পর্যবেক্ষক

নিজস্ব প্রতিবেদক: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশন বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের ক্ষেত্রে নিরাপত্তা সতর্কতার প্রয়োজনীয়তা অনুভব করছে না। শনিবার (১৭ জানুয়ারি) ঢাকার

সিরাজগঞ্জে বাসচাপায় পথচারির মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ-কড্ডার মোড় আঞ্চলিক সড়কের বনবাড়িয়া এলাকায় শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে বাসচাপায় রাজু মন্ডল (৪২) নামে এক পথচারির মৃত্যু হয়েছে। তিনি গাইবান্ধা জেলার সাদুল্যাপুর

রায়গঞ্জে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে খুচরা সার বিক্রেতাদের  লাইসেন্স স্থগিতের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) উপজেলা পরিষদ চত্বরে

রাতে ঘুমিয়ে ছিলাম, সকালে উঠে দেখলাম সারারাত গুজব চলেছে: নাসীরুদ্দিন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের বিষয়ে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আমি রাতে ঘুমিয়ে ছিলাম। সকালে উঠে দেখলাম সারারাত গুজব চলেছে।