‘আগে স্থানীয় নির্বাচন, পরে জাতীয়’

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জামায়াতে ইসলামী শুরু থেকেই বলে আসছে আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত। আমরা মনে করি, ডিসেম্বরেই স্থানীয় নির্বাচন হতে পারে। এরপর যে কয়েক মাস সময় থাকবে, সে সময়ের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

শুক্রবার দেবিদ্বার উপজেলা পরিষদ হলরুমে জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠক প্রসঙ্গে ডা. তাহের বলেন, ‘জামায়াতে ইসলামী ও জাতীয় ঐক্যমত কমিশনের মধ্যে বৈঠক হয়েছে। সেখানে কিছু বিষয়ে আমরা একমত হয়েছি, আবার কিছু বিষয়ে দ্বিমত রয়েছে। তবে ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা চলছে।’

তিনি জানান, বর্তমানে প্রেসিডেন্ট সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন। এতে যে দল সংখ্যাগরিষ্ঠ হয়, প্রেসিডেন্ট সেই দলের হয়ে কাজ করেন। এজন্য তারা প্রস্তাব দিয়েছেন সংসদ সদস্য, জেলা পরিষদ সদস্য, পৌর মেয়র, কাউন্সিলর ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিয়ে একটি ইলেকটোরাল কলেজ গঠন করে প্রেসিডেন্ট নির্বাচন করা হোক। এতে একজন যোগ্য, সম্মানিত, নিরপেক্ষ ব্যক্তি প্রেসিডেন্ট হওয়ার সুযোগ পাবেন।,

প্রধানমন্ত্রী পদে দুই মেয়াদের সীমা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা বলেছি কোনো ব্যক্তি যেন টানা দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হতে পারেন। এ বিষয়ে বিএনপি ছাড়া প্রায় সব দল একমত হয়েছে। তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। রোববার (আগামীকাল) থেকে এ প্রস্তাব নিয়েই আবার আলোচনা শুরু হবে।’

ডা. তাহের জানান, তারা প্রস্তাব দিয়েছেন সংবিধান সংশোধন, অনাস্থা প্রস্তাব ও বাজেট ছাড়া অন্য কোনো বিষয়ে যদি কোনো এমপি নিজ দলের বিরুদ্ধে ভোট দেন, তাহলে তা গ্রহণযোগ্য হবে। এ বিষয়েও একমত হয়েছেন তারা। তিনি বলেন, ‘লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠক হয়েছে—এটি খুব স্বাভাবিক। প্রধান উপদেষ্টা সব দলের সঙ্গেই আলোচনা করেছেন। ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত নির্বাচনের সময় চেয়েছিলেন তারা। এখন যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, তাতেও আপত্তি নেই। কারণ এটি তাদের আগের সময়সীমার মধ্যেই পড়ে।,

বিএনপির সঙ্গে জামায়াতের সম্পর্ক প্রসঙ্গে ডা. তাহের বলেন, ‘বিএনপির সঙ্গে আমাদের কোনো দূরত্ব তৈরি হয়নি। তারা তাদের দলীয় অবস্থান থেকে কথা বলছে, আমরাও আমাদের দলীয় অবস্থান থেকে বলছি। সকল দলের সঙ্গেই আমাদের সুসম্পর্ক রয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মিরপুরে গার্মেন্টস-কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনায় নিহত ৯

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে একটি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুন লাগার ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেনেন্ট

সন্ত্রাসে জড়িত ব্যক্তি ও সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা যাবে

নিজস্ব প্রতিবেদক: সন্ত্রাসী কার্যক্রমে জড়িত রয়েছে এমন ব্যক্তি বা সত্তা এবং তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এর খসড়ার নীতিগত ও

আ.লীগ নিষিদ্ধসহ ১২ দফা ঘোষণা হেফাজতের

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণাসহ ১২ দফা দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। শনিবার (২ মে) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে এসব দাবি জানান

বিএনপি প্রার্থীকে না ডাকায় খালেদা জিয়ার সুস্থতা কামনার দোয়া মাহফিল বন্ধের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের নাগরপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার দোয়া মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে টাঙ্গাইল-৬ আসনের বিএনপি প্রার্থী রবিউল আওয়াল লাভলুর সমর্থকদের

সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র হচ্ছে: তারেক রহমান

অনলাইন ডেস্ক: সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে, এর পেছনে ষড়যন্ত্র আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘দেশে একটি

ওরা দেশকে ভালোবাসার নামে আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে: চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক: ইসলামী আন্দোলন এখন একা নয়, ওরা একা হয়ে গেছে বলে মন্তব্য করেছেন দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, আমরা দেশকে ভালোবাসি।