আগে জাতীয় নির্বাচন হতে হবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: দ্রুততম সময়ের মধ্যে ঐকমত্যের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন সম্পন্ন হবে বলে আশাবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমরা খুব পরিষ্কারভাবে বলেছি জাতীয় নির্বাচন আগে হতে হবে, তারপর স্থানীয় সরকার নির্বাচন।

আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি)। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, প্রধান উপদেষ্টা জাতীয় ঐকমত্য কমিশনকে নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম সভায় মিলিত হয়েছেন। এ সভায় সংস্কারের প্রয়োজনীয়তা, সংস্কার যে করা প্রয়োজন সে বিষয়ে তিনি কথা বলেছেন। দলগুলোর কাছে আহ্বান জানিয়েছেন সংস্কারের যে রিপোর্টগুলো কমিশনগুলো যে জমা দিয়েছে সেগুলোর ওপর আলাপ-আলোচনা হবে।’

দলগুলো এ নিয়ে কমিশনগুলোর সঙ্গে কথা বলবে এবং একটা ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করা হবে। সেটাই মূল কথা। সেখানে আজ প্রাথমিক আলোচনায় বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কথা বলেছেন।

তিনি বলেন, আমরা আশা করব এ সংস্কারের ন্যূনতম যে ঐকমত্য তৈরি হবে সেটার ওপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেটাই আমাদের প্রত্যাশা।

‘আজ ছিল শুধু ইন্ট্রোডাকশন। বিভিন্ন দল তাদের নিজস্ব মতামত দিয়েছে। পজিটিভ কন্সট্রাকটিভ কিছু আলোচনা হয়নি। আজ পরিচিতির মতো একটা ব্যাপার ছিল’, বলেন বিএনপি মহাসচিব।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নিক্সন চৌধুরী গ্রেফতার, যা জানা গেলো

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সনকে গ্রেপ্তার করা হয়েছে দাবিতে সামাজিক মাধ্যমে খবর ছড়িয়েছে। এমন দাবির সঙ্গে নিক্সন চৌধুরীর একটি

ফরিদা পারভীনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

নিজস্ব প্রতিবেদক: দেশবরেণ্য লালন সংগীতশিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী সচিব ফয়েজ আহম্মদ

আজ থেকেই শুরু হচ্ছে চিরুনি অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় আজ থেকেই শুরু হচ্ছে চিরুনি অভিযান। রোববার দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে

সিরাজগঞ্জে টানা তিন দিনের সংঘর্ষে অস্থির দুই মহল্লা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ শহরের সর্দারপাড়া ও ভাঙ্গাবাড়ি মহল্লার মধ্যে উত্তেজনা শুক্রবার সন্ধ্যায় শুরু হয়ে শনিবার ও রোববারও অব্যাহত থাকে। ধারাবাহিক সংঘর্ষে থানারোড, পাসপোর্ট অফিস রোড,

সামাজিক ব্যবসাই পারে বিশ্ব বদলে দিতে: প্রধান উপদেষ্টা ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সামাজিক ব্যবসা শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বকে বদলে দেওয়ার

আমি যা বলছি পোড়াতে, ওরা পুড়িয়ে দিয়েছে সেতু ভবন: তাপসের সঙ্গে ফোনালাপে শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট: ‘আমার নির্দেশনা দেওয়া আছে। ওপেন নির্দেশনা দিয়েছি। এখন লিথাল ওয়েপন (মারণাস্ত্র) ব্যবহার করবে। যেখানে পাবে সেখানে গুলি করবে।’ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক