আগে গণহত্যা ও গুমের বিচার, তারপর নির্বাচনের কথা ভাবা যাবে: মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ‘জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া ফেব্রুয়ারির নির্বাচন মানবে না জনগণ। তাই আগামী নভেম্বরের মধ্যে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। একইসঙ্গে স্বৈরাচার ও তাদের দোসরদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। সবার আগে সব গণহত্যা ও গুমের বিচার করতে হবে, তারপর ফেব্রুয়ারির নির্বাচনের কথা ভাবা যাবে।’

শনিবার বিকালে ময়মনসিংহের ফুলপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে খেলাফত মজলিস ফুলপুর ও তারাকান্দা উপজেলা শাখা আয়োজিত গণসমাবেশে এসব কথা বলেন মামুনুল হক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আমরা নতুন বাংলাদেশ দেখেছি, সোনার বাংলাদেশ দেখেছি, ডিজিটাল বাংলাদেশ দেখেছি। আমরা আরেকটি বাংলাদেশ দেখতে চাই, সেটা হলো ইসলামের বাংলাদেশ এবং খেলাফতের বাংলাদেশ। আল্লাহ প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থার নামই হলো খেলাফত ব্যবস্থা। পৃথিবীর কোনো ধর্মে রাষ্ট্র শাসনব্যবস্থা নেই। শুধুমাত্র ইসলাম ছাড়া। ইসলাম হচ্ছে জীবন ব্যবস্থার মূলভিত্তি। যেখানে পরিপূর্ণ একটি রাষ্ট্র কাঠামো রয়েছে।

খেলাফত মজলিশ ফুলপুর শাখার সভাপতি মুফতি আজিমুদ্দিন শাহ জামালীর সভাপতিত্বে গণসমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মুহাম্মাদুল্লাহ।

সমাবেশে উপস্থিত ছিলেন দলটির নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীনসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।,

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাংলাদেশে আসছেন জোবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক: সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিএনপির উচ্চ পর্যায়ের একাধিক সূত্র এ কথা জানিয়েছে।

কুমিল্লায় বাসে ট্রেনের ধাক্কা, নিহত বেড়ে ১১

নিজস্ব প্রতিবেদক কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় রেলক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন

সাবেক এমপি আব্দুল মমিন মন্ডলের সম্পদের খোঁজে দুদক

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল (৪৫) ও তার ব্যক্তিগত সহকারী (পিএস) তাজ উদ্দিনের (৫৫) বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও সরকারি প্রকল্পের

তাড়াশে নির্বাচন পরবর্তী সহিংসতায় নারীসহ ৭ জন গুরুতর আহত

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে ইউনিয়ন বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদকের কথায় ভোট দিতে না গিয়ে বিএনপির আরেক নেতার কথায় ভোট দিতে কেন্দ্রে যাওয়ার কারণে বিএনপি‘র

আদালতের রায়ে জনগণের বিজয়: মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার: ইশরাক হোসেনকে নিয়ে রায়ের বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, উচ্চ আদালত আইনের প্রতি সম্মান দেখিয়ে যেটা হওয়া উচিত সেই ধরনের

নাফনদী থেকে আরাকান আর্মির হাতে আটক ৬ জেলেকে ফেরত এনেছে বিজিবি

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফ নাফনদী থেকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হাতে আটক ছয় বাংলাদেশি জেলেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি।’ শনিবার দুপুরে