আগারগাঁওয়ে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৬

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আগারগাঁওয়ের একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় নারী শিশুসহ একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছেন।

শনিবার (৬ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার দিকে দগ্ধদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়েছে। দগ্ধরা হলেন— মো. জলিল মিয়া (৫০), আনেজা বেগম (৪০), আসিফ মিয়া (১৯), সাকিব মিয়া (১৬), মনিরা (১৭), ও ইভা (৬)।

তাদের হাসপাতালে নিয়ে আসা মেয়ে জামাই আফরান মিয়া জানান, আমার শ্বশুর জলিল মিয়া আগারগাঁওয়ের পাকা মার্কেট ইসলামিক ফাউন্ডেশনের বাম পাশের একটি বাসায় পরিবার নিয়ে বসবাস করেন। আজ ভোর সাড়ে ৪টার দিকে আকস্মিক গ্যাসের লাইন বিস্ফোরণ ঘটে। এতে আমার শ্বশুরের পরিবারের ছয়জন দগ্ধ হয়। পরে আমরা খবর পেয়ে সকাল পৌনে ৮টার দিকে তাদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিয়ে আসি। বর্তমানে বার্ন ইউনিটে তাদের চিকিৎসা চলছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আজ সকালের দিকে আগারগাঁও এলাকা থেকে নারী ও শিশুসহ ছয়জনকে দগ্ধ অবস্থায় ঢামেকের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তাদের ড্রেসিং চলছে। তাই এই মুহূর্তে দগ্ধের পরিমাণ জানা সম্ভব হচ্ছে না। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে আমিনুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। একই

সারা দেশে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি শুরু

ডেস্ক রিপোর্ট: ২০ শতাংশ হারে বাড়ি ভাড়াসহ তিন দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ সাউন্ড গ্রেনেড নিক্ষেপের প্রতিবাদে লাগাতার কর্মবিরতি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।, সোমবার

সলঙ্গায় মসজিদের ১৮ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে মোতাওয়াল্লীর বিরুদ্ধে 

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় মসজিদের ১৮ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে মোতাওয়াল্লীর বিরুদ্ধে। থানার ধুবিল ইউনিয়নের মালতিনগর উত্তরপাড়া হাজী ওমরদী জামে মসজিদের ওয়াকফকৃত ১৭ বিঘা

গন্ডামারা ইউনিয়ন শ্রমিক কল্যাণের সভাপতি ওসমান গণি, সম্পাদক আব্দুল করিম

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গন্ডামারা ইউনিয়ন শ্রমিক কল্যাণের কমিটিতে ২০২৫-২৬ সেশনের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন এইচ.এম ওসমান গণি, সাধারণ

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় চালক ও হেলপারসহ তিনজন নিহত 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই মিলগেট নামক স্থানে বৃহস্পতিবার (৮ মে) বিকাল ৫টার দিকে একটি লুবেটের সঙ্গে পিকআপভ্যানের ধাক্কায় পিকআপ চালক

কুড়িগ্রাম সীমান্তে শূন্যরেখায় বসানো সিসি ক্যামেরাটি সরাল বিএসএফ

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানি সীমান্তের শূন্যরেখায় বসানো সিসি ক্যামেরাটি খুলে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ক্যামেরাটি