আগাম জামিন পেলেন শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী তামান্না

নিজস্ব প্রতিবেদক: হাইকোর্টে আগাম জামিন পেয়েছেন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেনের স্ত্রী শারমীন আক্তার তামান্না। মঙ্গলবার (৯ এপ্রিল) বিচারপতি মো. মাহবুব উল আলম এবং বিচারপতি মো. হামিদুর রহমানের আদালত তার আগাম জামিন আবেদন মঞ্জুর করেন।

জানা যায়, সাজ্জাদ হোসেন গ্রেপ্তারের পরে তার স্ত্রী শারমীন আক্তার তামান্না ‘কাড়ি কাড়ি টাকা দিয়ে আদালত ও জামিন’ কিনে নেয়ার কথা বলে দেশের আইন ও নিরাপত্তা সংস্থাকে অপমান করেন। তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওতে তামান্না শারমিনকে বলতে শোনা যায়, ‘আমরা কাঁড়ি কাঁড়ি, বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের ছাড় দেওয়া হবে না।’

উল্লেখ্য, গত ১৫ মার্চ ঢাকার একটি শপিং মল থেকে সাজ্জাদকে ধরিয়ে দেন লোকজন। এর আগে গত ২৯ জানুয়ারি তাকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেন নগর পুলিশ কমিশনার। তার আগের দিন সাজ্জাদ বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি), ফেসবুক লাইভে এসে পেটানোর হুমকি দেন। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্রসহ ১৫টি মামলা রয়েছে।

সাজ্জাদকে গ্রেপ্তারের পর চট্টগ্রামে জোড়া খুনের ঘটনা ঘটে। ৩০ মার্চ নগরের বাকলিয়া অ্যাকসেস রোড এলাকায় একটি প্রাইভেট কারকে ধাওয়া দিয়ে গুলি করে ঝাঁঝরা করা হয়। এতে দুই আরোহী নিহত হন। ‘সন্ত্রাসী’ সরোয়ার হোসেন ও সাজ্জাদের মধ্যে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা। সাজ্জাদকে ধরিয়ে দেওয়ার জেরে তার অনুসারীরা সরোয়ারের সহযোগীদের ওপর হামলা চালান বলে প্রাথমিক তদন্তে জেনেছে পুলিশ।

এ ঘটনায় গত ১ এপ্রিল চট্টগ্রামের বাকলিয়া থানায় নিহত বখতিয়ার হোসেন মানিকের মা ফিরোজা বেগম একটি মামলা দায়ের করেন। মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী কারাবন্দি সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ ও তার স্ত্রী তামান্না শারমিনকে মামলায় হুকুমের আসামি করা হয়। সাজ্জাদ বর্তমানে চান্দগাঁও থানার ইট, বালু ব্যবসায়ী আফতাব উদ্দিন খুনের মামলায় রিমান্ডে পুলিশি হেফাজতে রয়েছেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইসরায়েলে ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর ৪২৯২ জন আহত

অনলাইন ডেস্ক ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ৪ হাজার ২৯২ জন আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া

অন্তর্বাসে সোনা লেপে দেশে ফিরছিলেন দুবাই প্রবাসী

ডেস্ক রিপোর্ট: দুবাই থেকে দেশে ফিরছিলেন আলীম উদ্দিন (৪০)। বিমানে ওঠার আগেই পরে নিয়েছিলেন দুটি অন্তর্বাস, দুটি গেঞ্জি, একটি প্যান্ট ও শার্ট। সবকিছু ঠিকঠাক থাকলেও

যমুনার সামনে তৈরি হচ্ছে আ.লীগ নিষিদ্ধের মঞ্চ

অনলাইন ডেস্ক: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজ বাদ জুমা বড় জমায়েতের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। জামায়েতের লক্ষ্যে সমাবেশের জন্য ট্রাক দিয়ে মঞ্চ তৈরি করা

শাপলা কলি নয়, ফুল চায় এনসিপি

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন (ইসি) প্রতীকের তালিকায় যুক্ত করেছে ‘শাপলা কলি’। এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)জানিয়েছে ‘শাপলা কলি’ নয়, তারা চায় ‘শাপলা ফুল’ প্রতীক।

আগৈলঝাড়ায় ১০ জুয়ারি আট, ভ্রাম্যমান আদালতের জরিমানা 

নিজস্ব প্রতিনিধি: বরিশালের আগৈলঝাড়ায় ১০ জুয়ারিকে জুয়া খেলার সময় গোপন সংবাদের ভিত্তিতে আটক করে আগৈলঝাড়া থানা পুলিশ,  পরে ভ্রাম্যমান আদালতে জুয়ারিদের জরিমানা করে ভ্রাম্যমান আদালতের

সংস্কার শপথ ইস্যুতে অনড় বিএনপি, সরে না এলে রাজপথে নামার হুঁশিয়ারি সাদেক কায়েমের

নিজস্ব প্রতিবেদক: সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় ফের আলোচনায় বিএনপি। এবার বিএনপির এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করলেন ডাকসু ভিপি ও শিবির নেতা আবু