আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু

অনলাইন ডেস্ক: বাংলাদেশ থেকে হজযাত্রীদের পরিবহণে আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন হজের প্রথম ফ্লাইট উদ্বোধন করবেন।

মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয় থেকে এ বিষয়ে জানানো হয়।

ধর্ম উপদেষ্টা জানান, ১৪৪৬ হিজরির ৯ জিলহজ (চাঁদ দেখা সাপেক্ষে ২০২৫ সালের ৫ জুন) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট পরিচালিত হবে।

তিনি জানান, এ বছর ৮৭ হাজার ১০০ হজযাত্রী বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। অনলাইন প্লাটফর্মে বাড়িভাড়ার রিকোয়েস্ট সাবমিট ও উক্ত রিকোয়েস্ট অনুমোদন না হওয়ায় ১০ হাজার ৪৮৭ জন হজ যাত্রী যেতে না পারার শংকা প্রকাশ করেন ধর্ম মন্ত্রণালয়। তবে কোনো এজেন্সির অবহেলা বা গাফলতির কারণে হজযাত্রী না যেতে পারলে সেই দায় এজেন্সির।

এ বছর হজযাত্রীদের পরিবহণ ব্যবস্থাপনার অংশ হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস মোট হজযাত্রীর ৪৩ হাজার ৫৫০ জন (৫০ শতাংশ) এবং সৌদিয়া এয়ারলাইনস (৩৫ শতাংশ) এবং ফ্লাইনাস এয়ারলাইনস (১৫ শতাংশ) অবশিষ্ট ৪৩ হাজার ৫৫০ জন হজযাত্রী পরিবহণ করবে।

চলতি বছর হজের খরচ গত বছরের তুলনায় ১ লাখ টাকার বেশি কমানো হয়েছে। সরকার দুটি প্যাকেজ ঘোষণা করেছে-

প্যাকেজ-১: মসজিদুল হারাম থেকে ৩ কিমি. দূরত্বে আবাসন খরচ: ৪,৭৮,২৪২ টাকা।

প্যাকেজ-২: মসজিদুল হারাম থেকে ১.৫ কিমি দূরত্বে আবাসন। খরচ: ৫,৭৫,৬৮০ টাকা।

বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৪,৮৩,১৫৬ টাকা।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সাতক্ষীরায় হেলমেট না থাকায় ‘সেনাসদস্যের মারধরে’ যুবকের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাকবাশিয়ায় সেনাবাহিনীর টহল দলের সদস্যের মারধরে ইসমাইল হোসেন (২২) নামের এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে।, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার

ফেসবুক পেজ নিয়ে বিরোধ, সহযোগীর ভাইয়ের হাত ভাঙলেন ‘বিনোদন ভাই’

নিজস্ব প্রতিবেদক: ফেসবুক পেজ ‘বিনোদন ভাই’-এর মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে কন্টেন্ট ক্রিয়েটর মো. শফিকুল ইসলামের (১৮) বড় ভাই মো. শাহাদাৎ হোসেনের (২৪) ওপর হামলার অভিযোগ উঠেছে

রবীন্দ্র কাছারি বাড়িতে হামলা-ভাঙচুর: কাস্টোডিয়ানের শাস্তির দাবি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছারি বাড়িতে দর্শনার্থী এক দম্পতির ওপর কর্মচারীদের হামলার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ শেষে উত্তেজিত

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিশেষ ট্রেন বরাদ্দ না পাওয়ায় লালমনিরহাটে রেলপথ অবরোধ বিএনপি নেতাকর্মীর

নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাট থেকে ঢাকাগামী বিশেষ ট্রেন বরাদ্দ না পাওয়ার প্রতিবাদে রেলপথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে লালমনিরহাট জেলা বিএনপির নেতাকর্মীরা।, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল

বছর ঘুরে আবার এল খুশির ঈদ

নিজস্ব প্রতিবেদক দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আজ শনিবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার শাওয়াল

১২০০ টন কাঁচামাল নিয়ে জাহাজডুবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বন্দরে ১২০০ টন কাঁচামাল নিয়ে জাহাজডুবির ঘটনা ঘটেছে। বঙ্গোপসাগর ও কর্ণফুলী নদীর মোহনায় বন্দর সীমানায় যান্ত্রিক ত্রুটির কবলে পড়া জাহাজটি প্রায় ডুবে