আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ তথ্য জানা যায়। প্রাথমিক কর্মসূচি শুরু হচ্ছে ১৩ জেলার একটি করে ওয়ার্ডে। সুষ্ঠু ব্যবস্থাপনায় উপজেলা থেকে ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান হচ্ছেন প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা।

এর আগে গত রোববার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড সংক্রান্ত কমিটির সভায় জানানো হয়, শুরুতে দুটি উপজেলায় পাইলট প্রকল্প চালানোর পরিকল্পনা থাকলেও তা সম্প্রসারণ করে দেশের ১৩টি উপজেলার ১৩টি ওয়ার্ডে বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিনিধিরা জানান, ফ্যামিলি কার্ডের মাধ্যমে হতদরিদ্র ও দরিদ্র পরিবারকে সুসংগঠিতভাবে সহায়তা দেয়া হবে। এ লক্ষ্যে গত ১৯ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে।

উপকারভোগী নির্বাচন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তথ্যের মাধ্যমে করা হলেও, আর্থিক তথ্য না থাকায় নির্বাচিত ওয়ার্ডে সরেজমিন যাচাই-বাছাই করে সুবিধাভোগী চূড়ান্ত করা হবে। পরিবারগুলোকে হতদরিদ্র, দরিদ্র, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত চারটি শ্রেণিতে ভাগ করার পরিকল্পনা রয়েছে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টারা জানান, বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে প্রায় ৫০ শতাংশ টার্গেটিং ত্রুটি থাকায় অর্থের অপচয় হচ্ছে। ফ্যামিলি কার্ড চালু হলে একাধিক সুবিধা একীভূত করে এই ত্রুটি কমানো সম্ভব হবে।

সমাজকল্যাণ মন্ত্রী জানান, প্রতিটি ফ্যামিলি কার্ডে পাঁচজন সদস্যকে অন্তর্ভুক্ত করা হবে। বড় পরিবারের ক্ষেত্রে প্রতি পাঁচজনের জন্য আলাদা কার্ড দেওয়া হবে। একই ব্যক্তি একাধিক ভাতা পাবেন না, তবে পরিবারের অন্যান্য সদস্য ভাতা পেতে পারবেন।

প্রাথমিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ হবে বনানীর কড়াইল বস্তি, পাংশা, পতেঙ্গা, বাঞ্ছারামপুর, লামা, খালিশপুর, চরফ্যাশন, দিরাই, ভৈরব, বগুড়া সদর, লালপুর, ঠাকুরগাঁও ও নবাগঞ্জে।

উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করে পাঁচ কার্যদিবসের মধ্যে উপকারভোগীর তালিকা চূড়ান্ত করা হবে। অনুদানের অর্থ ব্যাংক বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে বিতরণ করা হবে। নারীরা খানা প্রধান হিসেবে ফ্যামিলি কার্ড পাবেন এবং অন্য ভাতা পাবেন না, তবে পরিবারের অন্য সদস্যদের সুবিধা থাকবে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইরান থেকে জোরপূর্বক ফেরত পাঠানো হচ্ছে লাখ লাখ আফগান শরণার্থী

অনলাইন ডেস্ক: ইরান-ইসরায়েল যুদ্ধের মাত্র ১২ দিনের মাথায় ইরানে বসবাসরত আফগান শরণার্থীদের বিরুদ্ধে ধরপাকড় ও জোরপূর্বক ফেরত পাঠানোর ঘটনা বেড়ে গেছে। জাতিসংঘ জানিয়েছে, সম্প্রতি আফগানিস্তানে

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রড-সিমেন্টের বাজার অস্থির

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে দেশের নির্মাণসামগ্রীর বাজারে। বৈশ্বিক বাজারে কাঁচামালের দাম বৃদ্ধি, দেশে ডিজেল ও গ্যাস সংকট—এই তিন ধরনের চাপের

জামায়াতের নারী কর্মীদের হেনস্তার অভিযোগ বিএনপির নেতাদের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক: মেহেরপুর সদর উপজেলার গহরপুর গ্রামে জামায়াতে ইসলামী সমর্থিত নারী কর্মীদের হেনস্তার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবাদ করলে জামায়াতের তিন পুরুষ কর্মীকে মারধর করা হয়েছে

আড়ত ছাপিয়ে ফুটপাতে পেঁয়াজ, দাম গত বছরের অর্ধেক

নিজস্ব প্রতিবেদক: দেশি পেঁয়াজের জোগান বাড়ায় কমেছে দাম ক্রেতা না মেলার দাবি আড়তদারদের চাহিদার চেয়ে উৎপাদন বেশি দেশে এখন পেঁয়াজের ভরা মৌসুম। চট্টগ্রামের আড়তগুলো পেঁয়াজে

রায়গঞ্জে ক্ষতিকর রঙ মিশিয়ে চিপস উৎপাদন, কারখানাকে ৫০ হ%ELS

রায়গঞ্জ সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর লেবেলবিহীন রঙ মিশিয়ে চিপস তৈরির অভিযোগে একটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ

টাঙ্গাইলে মালিক সমিতির স্মারকলিপি, ইট বিক্রি বন্ধের ঘোষণা 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ইট প্রস্তকারী মালিক সমিতির সাত দফা দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে সারাদেশ আগামি ২৫ মার্চ থেকে টানা পনের দিন ইট