আগামী সংসদ নির্বাচন কেমন হবে, জানালেন প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম আশা প্রকাশ করে বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে নাগরিক কোয়ালিশন আয়োজিত ‘সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ও চ্যালেঞ্জ’শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।,

আগামী নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে—এমন আশাবাদ ব্যক্ত করে প্রেস সচিব বলেন, আগামী জাতীয় নির্বাচন ভালো হবে, তার একটা প্রতিফলন দেখা গেছে ডাকসুতে।

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি আরও বলেছেন, এ সময়সূচি থেকে কেউ সরে আসতে চাইলে তা জাতির জন্য মহাবিপর্যয় ডেকে আনবে।

সরকার নির্বাচনি প্রক্রিয়ায় কোনো পক্ষপাতিত্ব করবে না—জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে, যাতে ভোটাররা নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। নির্বাচনি নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ৮ লাখ পুলিশ, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন থাকবে।

শফিকুল আলম উল্লেখ করেন, সুষ্ঠু নির্বাচন শুধু সরকারের ইচ্ছায় নয়, সমাজের বিভিন্ন অংশ ও রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার ওপরও নির্ভর করে। ‘ইলেকশন করে সোসাইটি, পলিটিক্যাল পার্টিগুলো–তারা যদি চায়, তাহলে একটি ভালো নির্বাচন অবশ্যই সম্ভব, যোগ করেন তিনি।

প্রেস সচিব বলেন, জনগণ যদি বন্যার জলের মতো ভোট দিতে কেন্দ্রে ছুটে আসেন, তাহলে কোনো শক্তিই সুষ্ঠু নির্বাচন ঠেকাতে পারবে না। ডাকসুতে যেমন হয়েছে, ঠিক তেমনি সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচনও সম্ভব।

তিনি বলেন, সবাই নিজ নিজ অবস্থানে সৎ থেকে দায়িত্ব পালন করলে আগামী নির্বাচন হবে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

“ঐক্যই শক্তি”-ইসলামপন্থীদের নেতৃত্বে রাষ্ট্রক্ষমতার প্রত্যাশা চরমোনাই পীরের

নিজস্ব প্রতিবেদক: ইসলামপন্থীদের ঐক্য গঠনের পক্ষে গণ-আকাঙ্ক্ষা তৈরি হয়েছে উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, “জোটবদ্ধ

ছাত্রদল সভাপতি হলেন ছাত্রলীগ নেতা

ডেস্ক রিপোর্ট: কক্সবাজার মেডিক্যাল কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি হয়েছেন ছাত্রলীগ ও বঙ্গবন্ধু ছাত্র পরিষদের রাজনীতিতে সম্পৃক্ত তাহমিদ আলম সফি। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায়

রোহিঙ্গাদের জন্য ২০ হাজার টন চাল পাঠিয়েছে দ. কোরিয়া

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তা হিসেবে ২০ হাজার টন চাল পাঠিয়েছে দক্ষিণ কোরিয়া। বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) মাধ্যমে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে

দিল্লির ফাইজি ইলাহী মসজিদকে লক্ষ্য করে মোদী সরকারের উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক: ভারতের রাজধানী দিল্লিতে উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের ছত্রছায়ায় মুসলিম ও তাদের ধর্মীয় স্থাপনাগুলোর ওপর ধারাবাহিক হামলার অভিযোগের মধ্যেই এবার দিল্লিতে ঐতিহাসিক ফাইজি ইলাহী মসজিদকে

নাগরিক শোকসভায় সপরিবারে যোগ দিয়েছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোকসভা শুরু হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা আড়াইটার পর পূর্বনির্ধারিত এ

আমাকে ৩টি মৃত্যুদণ্ডের রায় দিয়েও হাসিনার শখ মেটেনি : বাবর

নিজস্ব প্রতিবেদক: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, তিনটি মৃত্যুদণ্ড ও তিনটি যাবজ্জীবনের রায় দিয়েও হাসিনার শখ মেটেনি। আরও অনেক মামলা দিয়ে আমাকে নির্যাতন করেছে।

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন