আগামী রমজানের আগে নির্বাচন চায় জামায়াত: ডা. শফিকুর রহমান

অনলাইন ডেস্ক: আগামী রমজানের আগে বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন চায় বলে জানিয়েছে দলটির আমির ডা. শফিকুর রহমান।,

বুধবার দুপুর ২টায় মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

জামায়াতের আমির বলেন, রাজনৈতিক দল হিসেবে তারা আমাদের সঙ্গে বৈঠকে বসেছে। আমাদের খোলামেলা আলোচনা হয়েছে। তারা আমাদের কাছ থেকে জানতে চেয়েছে বর্তমানে দেশের রাজনৈতিক পরিস্থিতি কি! তারা জানতে চেয়েছে নির্বাচন কবে হবে, কিভাবে হবে।

ডা. শফিকুর রহমান বলেন, তারা জানতে চেয়েছে আমরা যদি আগামীতে দেশের দায়িত্ব নিই তাহলে আমাদের কোনো পলিসি আছে কিনা? আমরা সব বিষয় তাদের জানিয়েছি বৈঠকে।,

তারা হিউম্যানিটি নিয়ে কথা বলেছে এবং তারা নারীদের অধিকার, লেবার রাইটস নিয়েও আমাদের সঙ্গে আলোচনা করেছে।

তিনি জানান, বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের বিচার দেখতে চায় জামায়াত। একই সঙ্গে তারা প্রধান উপদেষ্টার দেওয়া নির্বাচন করার প্রতিশ্রুতির পর্যবেক্ষণ করছেন বলেও জানান ডা. শফিকুর রহমান।

বৈঠকে জামায়াতের প্রতিনিধিদলে ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান চৌধুরী।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাংলাদেশে বৈধ-অবৈধভাবে কর্মরত ১৯ হাজার ভারতীয় নাগরিক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে বৈধ ও অবৈধভাবে প্রায় ১৯ হাজার ভারতীয় নাগরিক বিভিন্ন খাতে কাজ করছেন। সরকারি সূত্রে জানা গেছে, এর মধ্যে বৈধভাবে অবস্থান করছেন ১৩

রাজনৈতিক দল ও কমিশন অসম্ভবকে সম্ভব করেছে: ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক দল ও কমিশন অসম্ভবকে সম্ভব করেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, রাজনৈতিক দল ও কমিশন

রাজশাহীতে এলএনজি আমদানি বন্ধের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহারে আরও বেশি মনোযোগী হতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে রাজশাহীতে এক  সমাবেশ ও প্রচারণা অনুষ্ঠিত

কৃষকের জমির ফসল কেটে নিলেন কৃষকলীগ সভাপতি 

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে এক নিরিহ কৃষকের জমির ফসল জোরপূর্বক কেটে নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোঃ মতিয়ার রহমান (মতি মেম্বার) এর

ভারত ছেড়ে এবার নিরাপদ আশ্রয়ের খোঁজে কামাল

নিজস্ব প্রতিবেদক: গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভারত ছাড়ছেন। মৃত্যুদণ্ডের বিধান নেই এমন কোনো দেশে গিয়ে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন

সংসদ নির্বাচন হতে পারে ১২ ফেব্রুয়ারি গাজী শাহনেওয়াজ

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত মঙ্গলবার এ রোডম্যাপ অনুমোদন দেয় কমিশন। আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে ইসির