আগামী নির্বাচন সম্পর্কে বিশ্বকে অবহিত করবেন প্রধান উপদেষ্টা: প্রেস সচিব

ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্র সফরকালে বিশ্বকে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন সম্পর্কে অবহিত করবেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দেবেন। সেখানে তিনি অন্তর্বর্তী সরকারের গত ১৪ মাসে নেওয়া সংস্কারমূলক পদক্ষেপ, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং গণতান্ত্রিক রূপান্তরের প্রচেষ্টা তুলে ধরবেন।

তিনি বলেন, মূল বার্তা হলো—১৫ ফেব্রুয়ারির মধ্যে মৌলিক নির্বাচন অনুষ্ঠিত হবে, যা অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য এবং উৎসবমুখর হবে।

শফিকুল আলম আরও জানিয়েছেন, বিশ্বনেতারা এরই মধ্যে আসন্ন নির্বাচনে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন। সম্প্রতি ডাকসু ও জাকসু নির্বাচনের মতো জনগণও এবার অবাধভাবে ভোট দিতে পারবে।

এক প্রশ্নের জবাবে প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা জাতিসংঘে তার ভাষণে সরকারের কার্যক্রম, নির্বাচন প্রস্তুতি, বিচার কার্যক্রম এবং রোহিঙ্গা ইস্যু তুলে ধরবেন।

আরেক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর কোনো দূরত্ব নেই এবং সরকার নিয়মিত তাদের সঙ্গে বৈঠক করছে।

আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ডের প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে আমরা দেখেছি তারা কী করেছে। ১৫ বছরের শাসনামলে মানুষ হত্যা, গুম এবং হাজার হাজার মিথ্যা মামলা করা হয়েছে। এখন দেখুন আওয়ামী লীগের অবস্থান কোথায়—তাদের আর কোনো বন্ধু নেই বলেও মন্তব্য করেন তিনি।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বকেয়া বেতন না দিয়ে চট্টগ্রামে পোশাক কারখানায় তালা, শ্রমিকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক ঈদের ছুটি শুরুর আগের দিন চট্টগ্রাম নগরীতে একটি পোশাক কারখানায় বকেয়া বেতন পরিশোধ না করে মালিক পালিয়ে যাওয়ার অভিযোগে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ

ভারত-পাকিস্তান সীমান্তে তুলকালাম

আন্তর্জাতিক ডেস্ক: ভারত-পাকিস্তান সীমান্তে ২ দেশের সেনাদের মাঝে গোলাগুলির ঘটনা ঘটেছে। কাশ্মীর সীমান্তে পাকিস্তানি ও ভারতীয় সেনাদের মধ্যে গোলাগুলির এ ঘটনা ঘটে। ভারতের দাবি, মঙ্গলবার

সিরাজগঞ্জ সদরের কালিয়াহরিপুর ইউনিয়ন কৃষকদলের কমিটি অনুমোদন

এম দুলাল উদ্দিন আহমেদ,সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়ন কৃষকদলের গঠিত কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আশরাফ আলীকে সভাপতি,সাইফুল ইসলাম সওদাগরকে সাধারণ সম্পাদক ও মনিরুজ্জামান

চৌহালী উপজেলা তৃতীয় শ্রেণির -কর্মচারী কল্যাণ সমিতির কমিটি গঠন 

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলা তৃতীয় শ্রেণির কর্মচারী কল্যাণ সমিতির ১১ সদস্যবিশিষ্ট তিন বছরের জন্য এ কমিটি গঠন করা হয়েছে। চৌহালী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের

কলেজ শিক্ষার্থীকে অপহরণ করে ১০ লাখ টাকা চাঁদা দাবি যুবদল নেতার

পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নে কলেজ শিক্ষার্থী সোহাগ ইসলামকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে।

পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা ঘোষণা

অনলাইন ডেস্ক: পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনার ঘোষণা দিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসেইন। খবর পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের। শনিবার (২৫ জানুয়ারি)।