আগামী নির্বাচন নিয়ন্ত্রণ করবে আওয়ামী লীগ : মাসুদ কামাল

নিজস্ব প্রতিবেদক: সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেছেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকছে না। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে আগামী নির্বাচন নিয়ন্ত্রণ করবে আওয়ামী লীগ। আগামী নির্বাচনটা কেমন হবে সেটা আওয়ামী লীগের ওপর নির্ভর করবে। আওয়ামী লীগের ভোট টানার জন্য ইতিমধ্যে দৌড়ঝাঁপ শুরু হয়েছে।,

তার নমুনা আমরা অলরেডি দেখতে শুরু করেছি। নমুনা একাধিক আছে।’ মঙ্গলবার (১১ নভেম্বর) নিজের ইউটিউব চ্যানেলে মাসুদ কামাল এসব কথা বলেন। মাসুদ কামাল বলেন, “মঙ্গলবার (১১ নভেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে একটা মতবিনিময় সভায় বলেছেন, ‘আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি করতে চাই না।

আওয়ামী লীগ যেভাবে নির্বিচারে মামলা করেছে আমরা সে পথে হাঁটতে চাই না। বরং আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সবগুলোই আমরা তুলে নেব’।” মাসুদ কামাল বলেন, ‘মির্জা ফখরুল ইসলামের বক্তব্য অবিশ্বাস্য মনে হতে পারে। ৫ আগস্টের পরে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা হয়েছে এর মধ্যে অনেক হয়রানিমূলক মামলা আছে, যত মামলা আছে, সেই মামলাগুলোর ৯০ শতাংশরও বেশি মামলার বাদী হচ্ছে বিএনপি অথবা যুবদল অথবা ছাত্রদল অথবা স্বেচ্ছাসেবক দলের কোনো না কোনো নেতা বা কর্মী।

এতে কোনো সন্দেহ নেই।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগের নেতারা বিভিন্ন মামলা বাণিজ্যের কারণে অনেকে বাড়িতে থাকতে পারে না, দৌড়ের ওপর আছে। আর বিএনপির মহাসচিব বলছে যে তিনি সব হয়রানিমূলক মামলাগুলো তুলে নেবে। আওয়ামী লীগের ভেতরে যত মামলা আছে সব মামলা উনারা উঠিয়ে নেবেন। শুনতে একটু অবিশ্বাস্য লাগে। ’ মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের পর বিএনপির পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে, সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে গণমাধ্যমে উনার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

বিবৃতিতে তিনি বলেছেন, আমি আমার বক্তব্যে বলেছি যে আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না, আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চাই না, আমি আমার দেওয়া বক্তব্যে আরো বলেছি যে এই ইউনিয়নে হয়রানিমূলক কোনো মামলা হলে আমরা তুলে নেব। কিন্তু দেশব্যাপী হয়রানিমূলক মামলার দায়ের কিংবা মামলা তুলে নেওয়ার বিষয়ে আমি কোনো বক্তব্য দিইনি।

মাসুদ কামাল বলেন, আওয়ামী লীগের ভোট টানতে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে বক্তব্য দিচ্ছে। এর বড় কারণ হচ্ছে আওয়ামী লীগ এবার নির্বাচনে অংশ নিতে পারবে না। আর আওয়ামী লীগের ভোট যার পক্ষে যাবে সে দলেরই জয়ী হওয়ার সম্ভবনা প্রবল। আর এ কারণেই এ ধরনের বক্তব্যে দেওয়া হচ্ছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বেলকুচিতে বিএনপির উঠান বৈঠক

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পৌরসভার ৭নং ওয়ার্ডের উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বাদ এশা মুকুন্দগাতী পশ্চিমপাড়াস্থ

প্রয়োজনে গোপালগঞ্জে মরদেহ তুলে ময়নাতদন্ত করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গোপালগঞ্জে নিহতদের স্বজনেরা মরদেহ নিয়ে যাওয়ায় ময়নাতদন্ত হয়নি। তবে প্রয়োজন হলে মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্ত করা

দিল্লি রেলস্টেশনে পদদলিত হয়ে ৪ শিশুসহ ১৮ জন নিহত

অনলাইন ডেস্ক: মহাকুম্ভমেলাগামী ট্রেনে ওঠার সময় ভারতের নয়াদিল্লি রেলস্টেশনে পদদলিত হয়ে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো অনেকে। নিহতদের মধ্যে ১১ জন নারী

সিরাজগন্জ-৬ আসন পুনর্বহালের দাবিতে চৌহালীতে গণসংযোগ ও মানববন্ধন  

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ-৬ (চৌহালী-শাহজাদপুর) সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সিরাজগঞ্জের চৌহালীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপিসহ স্থানীয় নানা শ্রেণি পেশার মানুষ। শনিবার বিকেল সাড়ে ৫টায়

বিএনপির সমাবেশে বিরিয়ানি নিয়ে সংঘর্ষ, চেয়ার ভাঙচুর

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের শাহারাস্তি উপজেলার ওয়ারুক বাজারে সোনালী ব্যাংক সংলগ্ন সাফিয়া প্লাজার সামনে বিএনপির আয়োজিত সমাবেশে বিরিয়ানি নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার

ঘোর অন্ধকারে হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ, মোদির সব চেষ্টাই ব্যর্থ!

ডেস্ক রিপোর্ট: জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার পালিয়ে আশ্রয় নিয়েছেন ভারতে। তারপরও মাঝেমধ্যে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নানা কথা বলেন, ফিরতে চান রাজনীতিতে। কিছু আবেগী নেতাকর্মীও