আগামী নির্বাচনে যে কোন মূল্যে ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম চাই: মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, বাংলাদেশ খেলাফত মজলিস আগামী নির্বাচনে যেকোনো মূল্যে ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করতে চায়। এ লক্ষ্যে আমরা সবরকম প্রচেষ্টা চালিয়ে যাবো- ইনশাআল্লাহ।

রোববার দিবাগত রাতে বাংলাদেশ খেলাফত মজলিস পবিত্র মক্কা মোকাররমা শাখার কর্তৃক আয়োজিত স্থানীয় মিসফালাহস্থ আল হিব্বা হোটেল মিলনায়তনে আয়োজিত সাহরি মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সমাবেশে আমিরে মজলিস মাওলানা মামুনুল হক আরও বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে ৪৭, ৭১ এবং ২৪ এর চেতনাকে সমুন্নত করতে হবে। এ চেতনাই হচ্ছে আগামী বাংলাদেশের রাজনৈতিক নতুন বন্দোবস্ত। স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে আমাদের সামনে সুযোগ এসেছে, আগামীর বাংলাদেশকে নতুন করে গঠন করার।

তিনি নব-গঠিত একটি রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে বলেন, দেশের ছাত্র জনতার অভূতপূর্ব ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তাদেরকে এগিয়ে দিতে হবে। প্রবীণ রাজনীতিবিদদেরকে তাদের তত্ত্বাবধান করতে হবে। তবে তরুণদেরকেও স্মরণ রাখতে হবে কোনক্রমে রাজনৈতিক বিভাজন সৃষ্টি করা যাবে না। দলগত বিভেদ মতপার্থক্য থাকতে পারে, তা কখনো যেন পতিত স্বৈরাচারের পুনর্বাসনের পথ তৈরি না করে। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।’

সংগঠনের পবিত্র মক্কা মোকাররমা শাখার সভাপতি মাওলানা হাবিবুল্লাহ হারুনের সভাপতিত্বে সাহরি মাহফিলে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা বোরহান উদ্দিন কাসেমী, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আলী আজম, মাওলানা ওলি উল্লাহ শাওকী, জনাব জয়নাল আহমদ, জামায়াতে ইসলামি মক্কা মহানগর সভাপতি আহমেদ আব্দুল বাকি, মক্কা মহানগর বিএনপি সভাপতি আবুল কালাম আজাদ,

মাওলানা ইসমাইল হোসাইন, মোঃ খালেদ সাইফুল্লাহ ছাড়াও বাংলাদেশ খেলাফত মজলিস, হেফাজতে ইসলাম বাংলাদেশ, বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ ভ্রাতৃপ্রতিম সংগঠন সমূহের স্থানীয় নেতৃবৃন্দ।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শাহজাদপুরে যুবদলনেতা বিপুল হত্যার বিচার দাবীতে অঝোড়ে কাঁদলেন মা 

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর সদরের রামবাড়ি মহল্লার কাপড় ব্যবসায়ী ও যুবদল নেতা আজমীর হোসেন বিপুল(৪০) হত্যার বিচার ও হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবীতে সংবাদ

সিরাজগঞ্জে মোটরসাইকেল কিনে ফেরার পথে প্রাণ গেলো দুজনের

সিরাজগঞ্জ প্রতিনিধি: ২৬ বছর বয়সী রাসেল। তার অনেক দিনের শখ ছিল একটি মোটরসাইকেল কেনার। কিন্তু অর্থের অভাবে সেটা এতদিন হয়ে ওঠেনি। দীর্ঘদিন পর নতুন মোটরসাইকেল

বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২৫

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের বোয়ালমারীতে বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। এর মধ্যে

শাহজাদপুরে সুদ ব্যবসায়ীর ফাঁদে কৃষক, মিথ্যা মামলায় দিশেহারা

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের শাহজাদপুরে সুদ ব্যবসায়ীর দায়ের করা মামলায় দিশেহারা হয়ে পড়েছেন শরিফুল ইসলাম নামের এক দরিদ্র কৃষক। ন্যায়বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছেন তিনি। আতঙ্কে

কিশোরী সুবা নওগাঁয় র‍্যাব হেফাজতে, সঙ্গের তরুণ পলাতক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে নিখোঁজ ১১ বছরের কিশোরী আরাবি ইসলাম সুবাকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি)। বিকেলে নওগাঁ শহরের আরজি নওগাঁ মধ্যপাড়া

প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামীমার ২ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক: প্রতারণার দায়ে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড