আগামী নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস রচিত হবে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: আগামী নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের নতুন ইতিহাস রচিত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়েতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় ঝালকাঠির নেছারাবাদ মাহফিল ময়দানে বাংলাদেশ হিযবুল্লাহ জমিয়াতুল মুছলিহীন এর উদ্যোগে জাতীয় প্রতিনিধি সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, আগামী নির্বাচন স্বচ্ছ ও অংশগ্রহণমূলক হবে বলে আশা করি। এখানে জনগণের ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হবে। কোনো রকমের পেশিশক্তি ব্যবহার হবে। কোনো গোষ্ঠি যদি নির্বাচনে ভোট কাটার চেষ্টা করে, জনগণ তাদের শক্ত হাতে প্রতিহত করবে। আগামী নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের নতুন ইতিহাস রচিত হবে।

ডা. শফিকুর রহমান বলেন, বিগত দিনের মতো যদি কেউ ভোট ইঞ্জিনিয়ারিং বা কেন্দ্র দখলের চেষ্টা করে, তবে তার উপযুক্ত জবাব দেওয়া হবে। সব জুলুম, ফ্যাসিবাদ ও জাতিকে বিভক্ত করার অপচেষ্টার বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। কারও রক্তচক্ষু তোয়াক্কা না করেই ইসলামের পক্ষে সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, ইসলামী দলগুলো এক হতে পারলে এবং আগামী নির্বাচনে সম্মিলিতভাবে ভোটের বাক্স পাততে পারলে দেশে নতুন ইতিহাস রচিত হবে।

এছাড়াও বক্তব্য দেন- খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিদ আজাদ, জাতীয় নাগরিক পার্টির সাধারণ সম্পাদক আখতার হোসেন, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদসহ আরও অনেকে।

বক্তারা বলেন, ইসলামী রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত করা সম্ভব। একইসঙ্গে তারা দাবি করেন, দেশ কোন পথে এগোবে, সেটি নির্ধারণ করবে জনগণ এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শক্তিগুলো।

নেছারাবাদী হুজুর মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।

নেছারাবাদ দরবার শরীফের বার্ষিক ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিনের আয়োজনে এই প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ফেব্রুয়ারির নির্বাচনকে ইতিহাসের সেরা বানাতে চায় সরকার: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: ফেব্রুয়ারির নির্বাচন যেন ইতিহাসের সেরা নির্বাচন হয় সেই প্রত‍্যাশা ও প্রার্থনা করতে বৌদ্ধধর্ম সম্প্রদায়ের জনগোষ্ঠিকে আহবান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।, শুক্রবার

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হতে চায় কানাডার জনগণ, এটা বুঝেই পদত্যাগ করেছেন ট্রুডো: ট্রাম্প

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হতে চায় কানাডার জনগণ, এটা বুঝতে পেরে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পদত্যাগের ঘোষণা দিয়েছেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড

গাজা থেকে ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা হামাসের

অনলাইন ডেস্ক: গাজা থেকে প্রায় ১০টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হেনেছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এর মধ্যে বেশিরভাগই সফলভাবে প্রতিরোধ করা হয়েছে বলেও জানায়

আতশবাজি ও ফানুসের কারণে রাজধানীর একাধিক স্থানে আগুন

নিজস্ব প্রতিবেদক: ইংরেজী নববর্ষ উদযাপন উপলক্ষে ফোটানো আতশবাজি ও ফানুসের আগুনে রাজধানীর একাধিক স্থানে আগুন লাগার ঘটনা ঘটেছে। রাজধানীর মিরপুর, ধানমন্ডি ল্যাবএইডের পেছনে, মিরপুরে ডাস্টবিনের

জয়-পলকের অভিযোগ গঠন নিয়ে প্রসিকিউশনের শুনানি আজ

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি আজ। রোববার (১১

রায়গঞ্জে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সিডিপি ঘুড়কা কার্যালয়ে এ স্বাস্থ্য ক্যাম্পেইনে সভাপতিত্ব