আগামী জাতীয় নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সর্বোত্তম নির্বাচন: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন,সামনের নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সর্বোত্তম নির্বাচন। এটি দেশের গণতান্ত্রিক যাত্রায় একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে।’

শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (এএনএফআরইএল) এর একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ মন্তব্য করেন।’

প্রতিনিধিদলে ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক ব্রিজা রোসালেস, বাংলাদেশ নির্বাচন ও গণতন্ত্র কর্মসূচির পরামর্শক মে বুটয়, সিনিয়র প্রোগ্রাম অফিসার থারিন্ডু আবেরত্না, প্রোগ্রাম অফিসার আয়ান রহমান খান এবং প্রোগ্রাম অ্যাসোসিয়েট আফসানা আমেই।

এএনএফআরইএল হচ্ছে এশিয়ার নির্বাচনভিত্তিক একটি নাগরিক সংগঠন, যারা গত দুই দশক ধরে সুষ্ঠু নির্বাচন, গণতান্ত্রিক সংস্কার ও নাগরিক সম্পৃক্ততা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

সাক্ষাতে এএনএফআরইএল বাংলাদেশে তাদের চলমান কর্মকাণ্ড তুলে ধরে। বিশেষ করে স্বাধীন ও নাগরিক-চালিত নির্বাচন পর্যবেক্ষণ ব্যবস্থাকে পুনর্গঠনের প্রতিশ্রুতি ব্যক্ত করে। তারা স্টেকহোল্ডার ম্যাপিং ও প্রয়োজন নির্ধারণমূলক কার্যক্রমের কথাও তুলে ধরে, যা বাংলাদেশে সুশীল সমাজের সম্পৃক্ততা ও নির্বাচনি স্বচ্ছতা বাড়ানোর সম্ভাব্য পথ খুঁজে বের করতে সহায়ক হবে।

প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে মত বিনিময়ের সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

প্রেমের টানে সীমান্ত পেরিয়ে ভারতীয় তরুণী বাংলাদেশে

লালমনিরহাট প্রতিনিধি: প্রেমের টানে ভারত থেকে বাংলাদেশে পালিয়ে এসেছেন রিয়া মনি মানের এক তরুণী। তবে প্রেমিক রবি তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানালে নিরুপায় হয়ে পড়েছেন

রাজধানীতে ভোরে আবারও ভূমিকম্প অনুভূত

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৬টা ১৫ মিনটে এ কম্পন অনুভূত

মধ্যরাতে নিষিদ্ধ ছাত্রলীগের দুই মিনিটের মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের ফতুল্লায় নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ হঠাৎ করেই ঝটিকা মশাল মিছিল করেছে। শুক্রবার (৭ নভেম্বর) রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শহীদ রিয়া গোপ আন্তর্জাতিক ক্রিকেট

নারীর নিরাপত্তা ও অধিকার রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বের সকল নারীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, একটি দেশের প্রকৃত ও টেকসই উন্নয়ন তখনই

সিরাজগঞ্জে নানা আয়োজনে চলছে বর্ষবরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে শুরু হয়েছে বর্ষবরণ। ‘এসো হে বৈশাখ, এসো এসো’ গানের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান

অস্থিরতা বাড়লে সামলাতে পারবে না অন্তর্বর্তী সরকার: তারেক রহমান

ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে হতাশা: দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার দাবি তারেক রহমানের গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে অন্তর্বর্তী সরকারের অবস্থান নিয়ে জনগণের মাঝে হতাশা