আগামীকাল শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে মশাল মিছিল করেছে জাতীয় ছাত্রশক্তি।

রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় সংগঠনটির নেতাকর্মীরা রাজধানীর শাহবাগ চত্বর থেকে মশাল মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যে গিয়ে শেষে করেন।

মিছিলে বিক্ষোভকারীরা ‘বিচার চাই, বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই’; ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’; ‘ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ’সহ নানা স্লোগান দেন।

বিক্ষোভ-মিছিল শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান বলেন, আমরা আজ এখানে দাঁড়িয়েছি গত ১৬ বছর বিএনপির নেতাকর্মী এবং জামায়াত-শিবিরের ওপর আওয়ামী লীগ যে নির্যাতন চালিয়েছে, তার বিচার চাইতে। আমরা এখানে দাঁড়িয়েছি জুলাইয়ের ১ হাজার ৫০০ শহীদের পরিবারের পক্ষে। আমরা শাহবাগ কায়েম করতে আসিনি, আমরা বিচার চাইতে এসেছি।

তিনি বলেন, আমরা বিচার বিভাগের স্বাধীনতায় কোনো রকমের হস্তক্ষেপ করতে চাই না। তবে আমরা চাই, বিচার বিভাগ গত ১৬ বছরে যতগুলো শাহাদাতের ঘটনা ঘটেছে, যতগুলো গুলি চলেছে, যতগুলো মায়ের বুক খালি হয়েছে, সেই সমস্ত ঘটনা স্মরণ করে কালকে রায় দেবেন।,

বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ তার অবস্থান হারিয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ একটি ডাইনোসর। আওয়ামী লীগ হারিয়ে গেছে, আওয়ামী লীগকে আর ফিরে পাওয়া যাবে না। ২০০ টাকায় টোকাই দিয়ে ভাড়া করে ককটেল মারলেই রাজনীতি হয় না। যারা দিল্লি চলে গেছে তারা আর কখনো ঢাকায় আসবে না। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের আর কোনো এন্ট্রি হবে না। দিল্লির রাজনীতির কবর গত ৫ আগস্ট হয়ে গেছে, দিল্লির রাজনীতিকে নতুন করে বাংলাদেশে ফেরানো যাবে না।

তিনি আরও বলেন, শুধু জুলাই গণহত্যাই শেখ হাসিনান একমাত্র গণহত্যা নয়। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। মুক্তিযুদ্ধের চেতনাকে সবচেয়ে বেশি ভূলুণ্ঠিত করেছে আওয়ামী লীগ। শুরু করেছে শেখ মুজিব, আর শেষ করেছে শেখ হাসিনা।

জাহিদ আহসান বলেন, আমরা দেখেছি একাত্তরের পরে শেখ মুজিব বাংলাদেশের প্রথম স্বৈরাচার হিসেবে আবির্ভূত হয়। এরপরে বাংলাদেশের তখনকার রাজনীতিবীদদের ভুলের কারণে বাংলাদেশ আওয়ামী লীগ আরও একবার রাজনীতি করার সুযোগ পায়। এরপর আমরা দেখেছি সুযোগ পাওয়ার ৩০ বছরের মাথায় ক্ষমতায় এসে গত ১৬ বছরে হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।

তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, বাংলাদেশের মানুষ শেখ হাসিনার বিচার দেখবে। কাল শহীদ আবু সাঈদের মা, মীর মুগ্ধের মা শেখ হাসিনার বিচার দেখে সন্তুষ্ট হবেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইসরাইলের বিরুদ্ধে অস্ত্র হাতে নিচ্ছে সিরিয়ার বাসিন্দারা

ডেস্ক রিপোর্ট: বাশার আল আসাদ সরকারের পতনের পর থেকে সিরিয়ায় জোর সামরিক তৎপরতা শুরু করেছে দখলদার ইসরাইলি বাহিনী। এরই মধ্যে দেশটির ১২ মাইল ভেতরে ঢুকে

স্কুলছাত্রীকে ‘হাত-পা বেঁধে দলবদ্ধ ধর্ষণ’, লাশ পাওয়া গেল হাতিরঝিলে

নিজস্ব প্রতিবেদক: রাজধানী থেকে এক স্কুলছাত্রীর বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রবিন ও রাব্বি মৃধা নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার

প্রবাসীর রেমিট্যান্সে বাসাইল-সখীপুরের অভুতপূর্ব উন্নয়ন : সালাউদ্দিন আলমগীর

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: প্রবাসী ভাই-বোনদের অক্লান্ত পরিশ্রমের রেমিট্যান্সে পরিবারগুলোয় সচ্ছলতা এসেছে এবং বাসাইল-সখীপুরের উন্নয়নে অভুতপূর্ব ভূমিকা রাখছে এ অঞ্চলের প্রবাসিরা। প্রবাসী ভাই-বোনরা দেশের বাইরে থেকেও

সরাইলে ফুটবল টুর্ণামেন্টের নামে কৃষকদল নেতার চাঁদাবাজি 

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা’র চুন্টা ইউনিয়নে ফুটবল টুর্ণামেন্টের নাম করে ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে সরাইল উপজেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ

ভারত-পাকিস্তান সংঘর্ষ: আসল বিজয়ী চীন?

অনলাইন ডেস্ক: চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনের সংঘর্ষ শেষ হয়েছে যুদ্ধবিরতির মাধ্যমে। দুই দেশই দাবি করেছে, তারাই জয়ী হয়েছে। কিন্তু দুই পক্ষের এই সংঘর্ষে

স্ট্যান্ড দখল নিয়ে দ্বন্দ্বে এবার বিএনপি নেতা গুলিবিদ্ধ

ডেস্ক রিপোর্ট: পাবনার ঈশ্বরদীতে অটোরিকশাস্ট্যান্ড দখল নিয়ে দ্বন্দ্বের জেরে এবার গুলিবিদ্ধ হয়েছেন মনোয়ারুল ইসলাম (৫০) নামে বিএনপির এক নেতা। রোববার দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক সুলভ