আগামীকাল মুক্তি পাচ্ছেন এটিএম আজহার

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল সকাল ৯টা থেকে ১০টার মধ্যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতা এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাবেন বলে জানিয়েছেন আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। মঙ্গলবার (২৭ মে) বিকেল সাড়ে ৪টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘ইনশাআল্লাহ, আশা করি আগামীকাল সকালে (৯টা-১০টার মধ্যে) জনাব এটিএম আজহারুল ইসলাম ভাই পিজি হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্তি পাবেন।’

এর আগে সাংবাদিকদের উদ্দেশে শিশির মনির বলেন, ‘আদালত চারটি পর্যবেক্ষণ দিয়েছেন। এর মধ্যে প্রথমটি হলো-অতীতের রায়ে বাংলাদেশসহ এই ভারতীয় উপমহাদেশের ফৌজদারি বিচারপ্রক্রিয়ার পদ্ধতি পরিবর্তন করে দেওয়া হয়েছিল, যা ছিল সবচেয়ে বড় ভুল। দ্বিতীয়টি বলেছেন-আদালতের সামনে উপস্থাপিত সাক্ষ্যপ্রমাণের যথাযথ মূল্যায়ন ছাড়াই এটিএম আজহারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। আরেকটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে আদালত বলেছেন-পৃথিবীর ইতিহাসে এটি বিচার নয়, বরং বিচারের নামে অবিচার ছিল।’

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতা এটিএম আজহারুল ইসলামকে সব অভিযোগ থেকে বেকসুর খালাস দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত।

মঙ্গলবার (২৭ মে) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এই রায় ঘোষণা করেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জামায়াতের ধর্মীয় অনুষ্ঠানে হামলা চালিয়ে নিজেদেরই ক্ষতি করছে বিএনপি

অনলাইন ডেস্ক: বেশ ক’দিন ধরে দেশের কয়েকটি জায়গায় মসজিদে পবিত্র কোরআন বিতরণ ও নামাজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণীসহ ধর্মীয় অনুষ্ঠানে হামলা চালিয়েছে বিএনপি! এর পেছনের কারণ হলো

এনসিপির ১ হাজার ১১ মনোনয়ন বিক্রি, লক্ষ্যমাত্রা ৩ হাজার

নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য জাতীয় নাগরিক পার্টি- এনসিপির ১ হাজার ১১টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। তবে দলটি ৩ হাজার মনোনয়ন ফরম বিক্রির

আমি ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছি – ড্যানিয়েলে লোডুকা

আমি কখনোই আল্লাহকে খোঁজার গরজ অনুভব করিনি। যখন কিছুই করার থাকত না, তখন কোনো পুরনো বই বা ভবন দেখে সময় কাটাতাম। কখনো কল্পনাও করিনি আমি

এবার রোজায় কম লোডশেডিং, আ.লীগের মন্ত্রীর কড়া সমালোচনা নাজমুলের

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদের কড়া সমালোচনা করেছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। নসরুল

স্বাস্থ্য উপদেষ্টা হওয়ার প্রলোভনে ২০০ কোটি টাকার লেনদেন

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য উপদেষ্টা হওয়ার প্রলোভনে ঘুষ লেনদেনের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের

ভারত-পাকিস্তান সংঘর্ষ: আসল বিজয়ী চীন?

অনলাইন ডেস্ক: চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনের সংঘর্ষ শেষ হয়েছে যুদ্ধবিরতির মাধ্যমে। দুই দেশই দাবি করেছে, তারাই জয়ী হয়েছে। কিন্তু দুই পক্ষের এই সংঘর্ষে