আগামীকাল মাহফিলে যোগ দিতে মিজানুর রহমান আজহারীর আহ্বান

নিজস্ব প্রতিবেদক: আদ-দীন ফাউন্ডেশনের উদ্যোগে যশোরে তিন দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। যশোর শহরের পুলেরহাটের আদ-দীন সোকিনা মেডিকেল কলেজ মাঠে বুধবার (১ জানুয়ারি) থেকে শুরু হওয়া এই মাহফিলে শেষ দিন শুক্রবার (৩ জানুয়ারি) বক্তব্য দেবেন বিশিষ্ট ইসলামি স্কলার ড. মিজানুর রহমান আজহারী। তাই তিনি খুলনা বিভাগের বন্ধুদের মাহফিলে আসার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) ড. মিজানুর রহমান আজহারী তার ভেরিফায়েড ফেসবুক পেজে মাহফিল নিয়ে একটি পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, ‘খুলনা বিভাগের বন্ধুরা, ইনশাআল্লাহ আগামীকাল (শুক্রবার)। থাকবো যশোরের পুলের হাটে, আদ-দ্বীন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে। আসুন, দেখা হবে, কথা হবে।’

আয়োজক কমিটির সদস্য আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজের পাবলিক রিলেশন কর্মকর্তা তরিকুল ইসলাম তারেক বলেন, তাফসিরুল কুরআন মাহফিলের তৃতীয় দিনে প্রধান অতিথি ড. মিজানুর রহমান আজহারী বয়ান করবেন। তার আগমন উপলক্ষে সব রকমের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। এ মাহফিলে ৭ থেকে ১০ লাখ মানুষের সমাগম ঘটবে। তবে নিরাপত্তার স্বার্থে রাত্রিযাপন করতে পারবে না কেউ।

আয়োজকরা জানান, ব্যতিক্রমী এ আয়োজনের জন্য আদ-দ্বীন ফাউন্ডেশনের নিজস্ব ১৫০ বিঘা জমিসহ আশপাশের আরও ২০০ বিঘা জমিজুড়ে মাহফিলের জন্য মাঠ প্রস্তুত করা হয়েছে। যার দৈর্ঘ্য ৮৫০ ফুট আর প্রস্থ ৬৫০ ফুট। মাহফিলের ময়দানে প্রবেশ ও বের হওয়ার জন্য রয়েছে চারটি গেট। রয়েছে মাইক এলইডি স্কিন ও ২ লাখ লাইটের ব্যবস্থা।

মাহফিলের প্রথম দিন অর্থাৎ বুধবার আলোচনা করেছেন আল্লামা মামুনুল হক ও আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ। আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিন আলোচনা করবেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী ও মুফতি আমির হাজমা। শেষ দিন শুক্রবার আলোচনা করবেন শায়খ আহমাদুল্লাহ ও ড. মিজানুর রহমান আজহারী।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন চেয়ারম্যান পদপ্রার্থী জহুরুল ইসলাম 

লুৎফর রহমান তাড়াশ: শারদীয় দুর্গোৎসবকে ঘিরে বিভিন্ন পূজা মন্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন এবং পূজা উদযাপন কমিটি ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন তাড়াশ উপজেলা

সরকারের পদত্যাগ দাবিতে আ.লীগের লিফলেট বিতরণ করলেন বিসিএস ক্যাডারের কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বিসিএস শিক্ষা ক্যাডারের ৩১তম ব্যাচের কর্মকর্তা ও লালমনিরহাটের পাটগ্রামের সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মুকিব মিয়া অন্তর্বর্তী সরকারের

মুক্তিযুদ্ধ-জুলাই অভ্যুত্থানের চেতনায় এগোতে চায় অন্তর্বর্তী সরকার: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: একটি ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণ ও আইনের শাসন প্রতিষ্ঠায় মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে চায় অন্তর্বর্তী সরকার বলে জানিয়েছেন

ট্রাফিক বক্সের সামনে কাঁদছিল কিশোরী, বাসায় নিয়ে ধর্ষণ করেছে কনস্টেবল

নিজস্ব প্রতিবেদক: ঢাকার কলাবাগানে পুলিশ বক্সের সামনে কাঁদতে থাকা এক কিশোরীকে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় নিজ বাসায় নিয়ে ধর্ষণের অভিযোগে উঠেছে একজন ট্রাফিক পুলিশের কনস্টেবলের বিরুদ্ধে।

লালমনিরহাটে থানায় হামলা, সাজাপ্রাপ্ত আসামি ছিনিয়ে নিলো দুর্বৃত্তরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম থানায় বুধবার (২ জুলাই) রাতের ঘটনা যেন রীতিমতো রুদ্ধশ্বাস নাটক। সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে দুর্বৃত্তরা দুই সাজাপ্রাপ্ত আসামিকে ছিনিয়ে নিয়েছে। এ সময়

কুমিল্লায় ৪ মাজারে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ

ডেস্ক রিপোর্ট: কুমিল্লার হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়নের আসাদপুর গ্রামে চারটি মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ