আকষ্মিক ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড তিনটি গ্রাম, বিধ্বস্ত ৫ শতাধিক বাড়ি

নিজস্ব প্রতিবেদক: নীলফামারী জেলার কিশোরগঞ্জে আকষ্মিক ঘূর্ণিঝড়ে দুই ইউনিয়নের তিনটি গ্রাম লন্ডভন্ড হয়ে গেছে। ভয়াবহ এই ঝড়ে ৫ শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এতে দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

রবিবার (৫ অক্টোবর) সকালে উপজেলার গাড়াগ্রাম ইউনিয়ন ও চাঁদখানা ইউনিয়নের তিন গ্রামের উপর দিয়ে আকস্মিক এই ঘূর্ণিঝড় বয়ে যায়।,

সরেজমিনে জানা গেছে, বাড়ীঘর ভেঙ্গে পড়ে আছে, ঘরের চাল উড়ে গেছে, গাছপালা ভেঙে রাস্তা বন্ধ হয়ে আছে। ঝড়ে ক্ষতিগ্রস্থ মমিনুর রহমান বলেন, রাত থেকেই গুড়িগুড়ি বৃষ্টি চলছিলো। হঠাৎ সকাল নয়টার দিকে আকাশ কালো মেঘে ছেয়ে যায় এবং আকস্মিক প্রচন্ড ঘুর্নিঝড়ে এলাকা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে। চারিদিকে চিৎকার ও কান্নার রোল পড়ে যায়। দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গুরুতর আহত একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা দুর্গত এলাকায় সার্বক্ষনিক অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষন ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করছেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র জানান, ঘূর্ণিঝড় আক্রান্ত এলাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩৩৮ প্যাকেট শুকনো খাবার, দুইশ পিস কম্বল ও পাঁচ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। কিশোরগঞ্জ উপজেলা হাসপাতালের পক্ষ থেকে জরুরী ঔষধপত্র ও খাবার স্যালাইন পাঠানো হয়েছে।

এদিকে বিকেলে জেলা প্রশাসক মো. নায়িরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র ঘুর্নিঝড় আক্রান্ত এলাকা পরিদর্শন করে দূর্গতদের সর্বাত্মক সহযেগিতার আশ্বাস দেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মানুষকে মামলার অভিশাপ থেকে মুক্তি দিতে কাজ করছি: আইন উপদেষ্টা

অনলাইন ডেস্ক: দ্রুত সময়ের মধ্যে কম খরচে মামলা নিষ্পত্তি, মানবাধিকার নিশ্চিত ও মানুষকে মামলার অভিশাপ থেকে মুক্তি দিতে আইন মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন আইন

যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভ, হাজারো মানুষের অংশগ্রহণ

ডেস্ক রিপোর্ট: মার্কিন ফেডারেল রাজধানী ওয়াশিংটন ডিসি ও যুক্তরাষ্ট্রজুড়ে হাজার হাজার মানুষ ট্রাম্প বিরোধী বিক্ষোভে জমায়েত হয়েছিলেন। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের প্রায় ১ হাজার ২০০টি

বিগত ১৭ বছর হিন্দুরা বেশি জুলুম-নির্যাতনের শিকার হয়েছে: এ্যানী

নিজস্ব প্রতিবেদক: বাড়িঘর-ব্যবসা-প্রতিষ্ঠান দখলের শিকার হতে হয়েছে হিন্দু সম্প্রদায়ের মানুষকে এমন মন্তব্য করে বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপির রাজনীতিতে কোন ফ্যাসিবাদ নেই,

বেলকুচিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল 

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার জামায়াতের  ৩৬ জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫আগস্ট) বিকালে পৌর এলাকায় শেরনগর

ঢাকায় দুর্বল ভিত্তির ওপরে ২১ লাখ ভবন: মানা হয়নি বিল্ডিং কোড

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন ১ হাজার ৫২৮ বর্গকিলোমিটার এলাকায় প্রায় ২২ লাখ ভবনের মধ্যে ২১ লাখই দুর্বল ভিত্তির ওপরে দাঁড়িয়ে আছে।

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের শাসনামলে র‌্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার ‘আনুষ্ঠানিক অভিযোগ গঠন’ হবে কি না, সে বিষয়ে আদেশ হওয়ার কথা