আওয়ামী লীগ রুখতে ডিএমপির ৫০ থানার ওসিকে নির্দেশ, ১০ নভেম্বর থেকেই তল্লাশি অভিযান

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার সম্ভাব্য তারিখ আগামী ১৩ নভেম্বর নির্ধারণ করেছেন আদালত। রায়ের দিন সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে আওয়ামী লীগ ও দলটির অঙ্গ, সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দলটির এমন প্রস্তুতি প্রতিহত ও মোকাবিলার জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে পুলিশও। সেই লক্ষ্যে গ্রেপ্তার বাড়ানোসহ যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫০টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে সদর দপ্তর থেকে।

শনিবার (৮ নভেম্বর) ডিএমপি সদর দপ্তরে এক বৈঠকে এসব নির্দেশনা দেওয়া হয়। এরপরই ডিএমপির সব থানা-পুলিশসহ সাত হাজার পুলিশ সদস্য সড়কে মহড়া দিয়েছে। এটি অব্যাহত থাকবে।

ডিএমপির তিনটি থানার ওসি, দুই বিভাগের উপকমিশনারের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

তারা বলছেন, ‘১৩ নভেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগ ব্যাপক তাণ্ডব চালানোর পরিকল্পনা নিয়েছে। সেই খবর আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে। সেগুলো প্রতিহত করতে সদর দপ্তরের কড়া নির্দেশনা আছে। সকালে সদর দপ্তরে একটি বৈঠক হয়। সেই বৈঠকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার জন্য বলা হয়েছে। এরপরই ডিএমপির থানা ও অন্যান্য পুলিশ সদস্যসহ সাত হাজার পুলিশ সদস্য মোবিলাইজেশন কন্টিনজেন্টে অংশ নেয়। মোবিলাইজেশন কন্টিনজেন্ট হলো বিশেষ কোনো পরিস্থিতি সামনে রেখে পুলিশ সদস্যদের অগ্রিম প্রস্তুতির মহড়া। এই মহড়ায় পুলিশ সদস্যদের বিশেষ পরিস্থিতি মোকাবিলায় অগ্রিম প্রস্তুত রাখা হয়। থানা ও অন্যান্য পুলিশ স্থাপনার পরিবহন, প্রয়োজনীয় বলপ্রয়োগের জন্য টিম প্রস্তুত ও এলাকা নির্ধারণ করে রাখা হয়। সম্ভাব্য আক্রান্ত হওয়ার স্থান, স্থাপনা ঘিরে পুলিশের দলগুলো প্রস্তুত রাখা হয় যেন ঘটনা ঘটার আগেই বা সঙ্গে সঙ্গে মোকাবিলা করা যায়।

শনিবার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বর থেকে শংকর সাত মসজিদ সড়কে ব্যাপক প্রস্তুতি নিয়ে কয়েকশ পুলিশ সদস্যকে টহল ও অবস্থান দিতে দেখা গেছে। এ ছাড়া ধানমন্ডি পনের নম্বর বাসস্ট্যান্ড এলাকায়ও কয়েকটি পুলিশ ভ্যান দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। একই সঙ্গে গেন্ডারিয়া, তেজগাঁও, মোহাম্মদপুর এলাকাতেও একই চিত্র দেখা গেছে।

সার্বিক বিষয়ে জানতে ডিএমপি সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এসএন মো. নজরুল ইসলামকে কল করা হলে তিনি সাড়া দেননি।,

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘১৩ নভেম্বর আমরা সতর্ক অবস্থানে আছি। মোবিলাইজেশন কন্টিনজেন্ট আমাদের থানাগুলোর নিয়মিত কার্যক্রমের অংশ। ১৩ নভেম্বরকে কেন্দ্র করে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা সরকারকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে।’

এক ভিডিও বার্তায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, আগামী ১৩ নভেম্বর পুরো ঢাকা শহরে লকডাউন কর্মসূচির ঘোষণা করা হচ্ছে। কথিত লকডাউন কর্মসূচি ঘোষণার আগে এবং পরে সতর্ক হন বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।

সম্প্রতি এক বিশেষ গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়, অপকর্মে যুক্ত থাকা ফ্যাস্টিসের দোসররা দেশে যে কোনো সময় নৈরাজ্যের চেষ্টা করতে পারে। নৈরাজ্য মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীকে আগাম বার্তা দেওয়া হয়েছে সেই প্রতিবেদনে। সেই সঙ্গে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকার নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়।,

সূত্র মতে, শোডাউনের নামে নৈরাজ্যের পরিকল্পনা করছে ক্ষমতা থেকে ছিটকে পড়া আওয়ামী লীগ। তাদের টার্গেট শেখ হাসিনার রায়ের দিন-তারিখ ঘোষণা প্রতিরোধ ও নির্বাচন বানচাল করা। অবশ্য এসব মোকাবিলায় প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী।

আইনশৃঙ্খলা বাহিনী বলছে, ১০ নভেম্বর থেকেই ঢাকার প্রবেশপথ, আবাসিক হোটেল, মেস, শিক্ষাপ্রতিষ্ঠানের হলে তল্লাশি ও বিভিন্ন ধরনের অভিযান শুরু হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ছয় মাসে ২০ হাজার মিথ্যা মামলা প্রত্যাহার করবে সরকার

নিজস্ব প্রতিবেদক: আগামী ছয় মাসের মধ্যে কমপক্ষে ২০ হাজার মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এই মামলাগুলো

সীমান্তঘেঁষে রাতারাতি সড়ক নির্মাণের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটলো বিএসএফ

ডেস্ক রিপোর্ট: কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে রাতের আঁধারে বিএসএফের পাকা সড়ক নির্মাণে বাধা দিয়েছে বিজিবি। পরে সড়ক নির্মাণের কিছু সরঞ্জাম সরিয়ে নেয় তারা। পরে বৃহস্পতিবার (৮

কাজিপুরে রাজনৈতিক সহিংসতা: দোকান লুট, বাড়িতে হামলা, আতঙ্কে পরিবার

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরগিরিশ ইউনিয়নের দক্ষিণ ছালাল গ্রামে এক সংঘবদ্ধ রাজনৈতিক হামলায় দুটি দোকান লুট ও দুইটি বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত

শিয়ালকোলের ইউপি সদস্য আব্দুস সালামের উদ্যোগে তিনটি গ্রামীণ রাস্তার উন্নয়নে জনতার মুখে হাসি

নজরুল ইসলাম: দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে সিরাজগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস এবং উন্নয়ন সহায়তা তহবিল (স্থাবর সম্পত্তি ১%) এর আওতায় সদর উপজেলা শিয়ালকোল

ভারতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশের সঙ্গে ২৩টি মিটিং করেছে: হাসনাত

ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, শুধু এই মাসেই ভারতের গোয়েন্দা সংস্থা ও হাইকমিশন বাংলাদেশের সরকারি বেসরকারি ও সামরিক

টাঙ্গাইলে পটকা ফাটিয়ে স্বর্ণ ব্যবসায়ীর স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের করটিয়া বাজারে পটকা ফাটিয়ে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে আহত করে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে নয়টার দিকে দুর্গা