আওয়ামী লীগ ফিরে আসলে পাটক্ষেতে ঘুমাতে হবে: কৃষক দল সম্পাদক

নিজস্ব প্রতিবেদক: কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, ১৭ বছর আওয়ামী লীগের নির্যাতন সহ্য করেছি। মাত্র ৬ মাস পার হলো না, সেই আওয়ামী লীগের প্রতি এত মায়া কেন? আবার যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে বিএনপির নেতাকর্মীদের পাটক্ষেতে ঘুমাতে হবে। শান্তিতে রাত কাটাতে পারবে না কেউ।

শুক্রবার (২৪ জানুয়ারি)। বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসূতী ইউনিয়ন কৃষক দল আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ৫ তারিখে স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে ঠিক। তবে নানাবিধ ষড়যন্ত্র এখনও চলছে। সবাইকে সচেতন থাকতে হবে। চোখ কান খোলা রাখতে হবে। আবার যদি ভোটের জন্য রাজপথে ডাক আসে, তাহলে আবার রাজপথে নামতে হবে।

শহিদুল ইসলাম বাবুল বলেন, আগামীতে যেকোনো ত্যাগ স্বীকার করতে রাজি আছি। গত ১৭ বছরের দুঃশাসন আমরা ভুলি নাই। আমরা হাসিনার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলেছি। অনেক অন্যায় অত্যাচার সহ্য করেছি, তারপরও হাসিনার শাসন আমরা মেনে নেই নাই। আগামী দিনের যেকোনো লড়াইয়ে আমরা প্রস্তুত আছি। আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবোই। মানুষের শান্তির জন্য জাতীয়তাবাদী দল যেকোনো ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত।

নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়ন কৃষকদলের সভাপতি মহিউদ্দিন রানার সভাপতিত্বে ঢাকা মহানগর উত্তরের সদস্য গিয়াসউদ্দিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি অ্যাড লিয়াকত আলী ভুলু, সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুজ্জামান অনু, পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ, নগরকান্দা উপজেলা কৃষক দলের সভাপতি বিলাল হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন ইয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সালথা উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, ঢাকা মহানগর উত্তর কৃষক দলের আহ্বায়ক মামুনুর রশিদ মামুন প্রমুখ।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চড়ক পূজা করতে গিয়ে খেজুর গাছ থেকে পড়ে সন্ন্যাসীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: খেজুর গাছ থেকে পড়ে দেবপ্রসাদ দেবু ওরফে ছোট্ট (৪০) নামে এক সন্ন্যাসীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) বিকেল ৪টার দিকে যশোরের মনিরামপুর পৌরসভাধীন

ভারতীয় আধিপত্য প্রতিবেশী দেশগুলোকে দূরে সরিয়ে দিচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক: ভারত নিজেকে দক্ষিণ এশিয়ার প্রধান নিরাপত্তা প্রদানকারী এবং একটি সমৃদ্ধ-স্থিতিশীল প্রতিবেশীর স্বাভাবিক নেতা হিসেবে বিবেচনা করতে চায়। কিন্তু বঙ্গোপসাগর থেকে হিমালয় পর্যন্ত–ভারতের হস্তক্ষেপ

কুষ্টিয়ায় তিনটি আসনে জামায়াতের জয়, একটিতে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনের মধ্যে তিনটিতে জয় পেয়েছে জামায়াতে ইসলামীর প্রার্থী এবং একটিতে জয় পেয়েছে বিএনপির প্রার্থী। দীর্ঘদিন বিএনপির

কাম্প ন্যুতে সাত গোল বার্সেলোনার, কোয়ার্টার ফাইনালে নিশ্চিত

স্পোর্টস ডেস্ক: প্রথম লেগে সেন্ট জেমস পার্কে ১-১ গোলে ড্র করার পর ফিরতি লেগে কাম্প ন্যুয়ে নিউক্যাসল ইউনাইটেডকে ৭-২ গোলে বিধ্বস্ত করেছে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের

নব গঠিত আন-নূর ফাউন্ডেশনের কমিটি পরিচিতি ও ওমরাহ হজ্জ বিষয়ক আলোচনা অনুষ্ঠান

নিয়ত যখন খালিছ, স্বপ্ন তখন হাতের মুঠোয় শ্লোগানকে সামনে রেখে, আন-নূর ফাউন্ডেশনের কমিটি পরিচিতি ও ওমরাহ হজ্জ বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ জানুয়ারি) সকাল

এনায়েতপুর গোলাম ও রাজার হোটেলে মোবাইল কোর্টের অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর ঘাট এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশনের দায়ে দুটি