আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলার অভিযোগে অস্ত্রসহ দুই বিএনপি নেতা আটক

ঠিকানা টিভি ডট প্রেস: কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা বাহাদুরপুর ইউনিয়নের আড়কান্দি এলাকায় অভিযান চালিয়ে দুই বিএনপি নেতাকে আটক করেছে যৌথ বাহিনী। স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা, লুট ও অগ্নিসংযোগের অভিযোগে তাদের আটক করা হয়।

সোমবার (২৪ মার্চ), সকালে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি করে দেশি পিস্তল, দেশি শুটার গান ও ১১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। আটকরা হলেন রোকনুজ্জামান রোকন এবং কাঁকন হোসেন। সম্পর্কে তারা আপন ভাই এবং দুজনই উপজেলা বিএনপির সদস্য।’

পুলিশ জানায়, গত শনিবার রাতে উপজেলা বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শামীম আহমেদ এর বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এরই প্রেক্ষিতে স্থানীয় থানায় অভিযোগ করা হয়। এই ঘটনায় সোমবার সকালে অভিযান চালিয়ে তাদের দুইজনকে আটক করে যৌথ বাহিনী। আটকদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তবে আটকের পর হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাদের হাসপাতালে হস্তান্তর করা হয়েছে।

ভেড়ামারা থানার ওসি শেখ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সেনাবাহিনী অভিযান চালিয়ে একটি দেশি পিস্তল ও একটি দেশি শুটার গান ও ১১ রাউন্ড তাজা গুলিসহ রোকন ও কাঁকন হোসেনকে আটক করেছে। আটকদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আটকের পর তারা অসুস্থ হয়ে পড়লে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেখান থেকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করেছেন চিকিৎসক।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছুঁইছুঁই

নিজস্ব প্রতিবেদক: দেশে ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে উদ্বেগজনক হারে। চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা ২০০ ছুঁইছুঁই করছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) এই রোগে

বৃষ্টির সম্ভাবনা নেই, তীব্র গরমের আভাস রাজধানীতে

ঠিকানা টিভি ডট প্রেস: রাজধানী ঢাকা এবং আশপাশের অঞ্চলে আজও তীব্র গরম অনুভূত হতে পারে। আজকের দিনটিতেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং আবহাওয়া থাকবে একেবারে

মুসলিম সামরিক জোট গঠনের পথে মধ্যপ্রাচ্য

অনলাইন ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা, গাজায় ইসরায়েলের আগ্রাসন এবং সম্প্রতি কাতারের রাজধানী দোহায় হামলার ঘটনায় মুসলিম দেশগুলো আবারও ঐক্যবদ্ধ সামরিক জোটের উদ্যোগে এগোচ্ছে। দীর্ঘদিন আলোচিত

আরতুগ্রুল খ্যাত বিখ্যাত সেই তুর্কি অভিনেতার নতুন সিরিজের সম্প্রচার

অবশেষে দীর্ঘ প্রতীক্ষা শেষ হয়েছে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১২টায় তুরস্কের সরকারি টেলিভিশন টিআরটি ১-এ সম্প্রচার শুরু হয়েছে। উসমানীয় নাবিক খায়রুদ্দিন বারবারোসার জীবনীভিত্তিক তুর্কি সিরিজি

১৯ দেশ থেকে অভিবাসন স্থগিত করল যুক্তরাষ্ট্র, তালিকায় নেই বাংলাদেশ

অনলাইন ডেস্ক: আফগানিস্তান, মিয়ানমারসহ ১৯টি দেশের অভিবাসীদের দাখিল করা গ্রিন কার্ড ও মার্কিন নাগরিকত্বসহ সব ধরনের আবেদন স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তার উদ্বেগের কথা

সিরাজগঞ্জে টানা তিন দিনের সংঘর্ষে অস্থির দুই মহল্লা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ শহরের সর্দারপাড়া ও ভাঙ্গাবাড়ি মহল্লার মধ্যে উত্তেজনা শুক্রবার সন্ধ্যায় শুরু হয়ে শনিবার ও রোববারও অব্যাহত থাকে। ধারাবাহিক সংঘর্ষে থানারোড, পাসপোর্ট অফিস রোড,