আওয়ামী লীগ নেতার নেতৃত্বে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের গাছা এলাকায় ব্যবসা নিয়ন্ত্রণ ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় একটি বিএনপি কার্যালয় এবং এক নেতার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের জড়িত থাকার দাবি করেছেন ভুক্তভোগী বিএনপি নেতা ও স্থানীয়রা। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে আওয়ামী লীগ নেতা শিবলুর নেতৃত্বে ৭০-৮০ জনের একটি দল গাছা থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাহীন মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে দোকানে ভাঙচুর চালানোর পর পাশের বিএনপি কার্যালয়েও ঢুকে ব্যাপক তাণ্ডব চালায়।

অভিযোগ রয়েছে, হামলার সময় দলীয় চেয়ারপারসন তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ছবি ভাঙচুর করা হয়। একই সঙ্গে ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রায় সাত লাখ টাকা নগদ অর্থ, একটি ৫৬ ইঞ্চি টেলিভিশনসহ বিভিন্ন মালামাল লুট করে নেওয়ার অভিযোগ করা হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, পোশাক কারখানার ঝুট ব্যবসা ও ইন্টারনেট সংযোগ নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। সেই বিরোধের জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী শাহীন মিয়া বলেন, তিনি প্রয়োজনীয় লাইসেন্স নিয়ে ইন্টারনেট ব্যবসা পরিচালনা করছিলেন। একটি প্রভাবশালী মহল ব্যবসার নিয়ন্ত্রণ নিতে চাপ দিচ্ছিল। দাবি না মানায় প্রথমে তার দোকানে হামলা চালানো হয় এবং পরে দলীয় কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়। তিনি এ ঘটনায় গাছা থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে বলে জানা গেছে।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, প্রাথমিকভাবে ব্যবসা-সংক্রান্ত বিরোধের বিষয়টি সামনে এসেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এপ্রিলে সড়কে ৫৯৩ দুর্ঘটনা, প্রাণ গেছে ৫৮৮ জনের

নিজস্ব প্রতিবেদক: এপ্রিল মাসে সারা দেশে সড়কে ৫৯৩টি দুর্ঘটনায় ৫৮৮ জন নিহত এবং আহত হয়েছেন ১ হাজার ১২৪ জন। এ হিসাব অনুযায়ী এপ্রিলে প্রতিদিন গড়ে নিহতের

শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক হলেন আব্দুল্লাহ আল সাফায়েত আদিব 

নিজস্ব প্রতিবেদক: জাতীয়তাবাদী ছাত্রদল সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সাধারণ সম্পাদক হিসাবে মনোনিত হয়েছেন শাহজাদপুর উপজেলা বৈষম্য ছাত্র আন্দোলনের প্রধান

ভূঞাপুরে ইফতার মাহফিলে সালাম পিন্টু

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ভূঞাপুরে দীর্ঘ ১৭ বছর পরে ভূঞাপুরের মাটিতে ইফতার করলেন সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু। উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির উদ্যোগে মঙ্গলবার (১১

শাপলায় এত আবেগ, অথচ আদর্শের পেছনে শূন্যতা: ফাতিহা আয়াত

নিজস্ব প্রতিবেদক: শাপলা প্রতীক নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কঠোর অবস্থানের প্রতিক্রিয়া জানিয়েছেন শিশু, পরিবেশ ও মানবাধিকারকর্মী ফাতিহা আয়াত। ক্ষমতার প্রতীকি খেলায় প্রতীকের ঊর্ধ্বে উঠে সত্য

দিনাজপুরের পার্বতীপুর যৌথ অভিযানে নগদ ৪ লক্ষ টাকা মাদকসহ আটক-৪

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ভবেরবাজার, মন্মথপুর, বড় হরিপুর এলাকায় ক্যাপ্টেন রাব্বি আজমান (২৮ বীর) এর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করে ০৪ জন

শেরপুরে বিদ্যালয়ের ওয়াই-ফাই পাসওয়ার্ড নিয়ে দুই শিক্ষকের মারামারি

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শেরপুরে ওয়াই-ফাই পাসওয়ার্ডকে কেন্দ্র করে দুই শিক্ষকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। রোববার (১২ অক্টোবর) দুপুরে শেরপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন