আওয়ামী লীগ নেতাদের শ্যোন-অ্যারেস্ট নির্দেশনা প্রত্যাহারে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী রেঞ্জ পুলিশের পক্ষ থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা জামিনে মুক্তি পাওয়ার পর অন্য মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশনা প্রত্যাহারের দাবি জানিয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সাত দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে এ নোটিশ পাঠান আইন ও সালিস কেন্দ্রের পক্ষে দুই আইনজীবী।

সোমবার ১৬ মার্চ আইন ও সালিস কেন্দ্রের পক্ষে আইনজীবী সৈয়দা নাসরিন ও আইনজীবী মোহাম্মদ শাহীনুজ্জামান এ লিগ্যাল নোটিশ পাঠান। নোটিশে নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা প্রত্যাহার করা না হলে এ বিষয়ে হাইকোর্টে রিট আবেদন করা হবে বলে উল্লেখ করা হয়েছে। আইনজীবী মোহাম্মদ শাহীনুজ্জামান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

গত ২৪ ফেব্রুয়ারি রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে রেঞ্জের অধীন আট জেলার পুলিশ সুপারদের কাছে নির্দেশনা পাঠানো হয়। ওই নির্দেশনায় বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ বা স্থগিত সংগঠনের যেসব নেতা ও কর্মী জামিনে মুক্তি পেয়ে সংগঠনকে শক্তিশালী করা এবং মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা রাখতে সক্ষম, তাদের জামিনের পর অন্য মামলায় গ্রেফতার দেখাতে হবে। তবে যেসব ব্যক্তির ক্ষেত্রে এ ধরনের বৈশিষ্ট্য প্রযোজ্য নয়, তাদের জামিনের পর আপাতত গ্রেফতার দেখানোর প্রয়োজন নেই বলে নির্দেশনায় উল্লেখ করা হয়।

চিঠিতে আরও বলা হয়, প্রটোকল ও প্রটেকশন প্রদানের ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধি অনুসরণ করতে হবে। একই বিষয়ে এর আগে গ্রুপ মেসেজের মাধ্যমে সংশ্লিষ্ট পুলিশ সুপারদের অবহিত করা হয়েছিল বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

রাজশাহী রেঞ্জের আওতায় থাকা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট জেলার পুলিশ সুপারদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইসরাইলি হামলায় গাজায় নিহত ৫৩ হাজার ছাড়াল

অনলাইন ডেস্ক: গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস এলাকায় বৃহস্পতিবার ভোরের দিকে চালানো হামলায় নিহত হয়েছেন অন্তত ৬১ জন। উত্তরাঞ্চলের জাবালিয়ায় আল–তাওবাহ চিকিৎসাকেন্দ্রে ইসরাইলি বিমান হামলায় প্রাণ

পাকিস্তানে ভয়াবহ সংঘর্ষ: সেনা ও সন্ত্রাসীসহ নিহত ৪৭

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশে সন্ত্রাসবিরোধী অভিযানে ভয়াবহ সংঘর্ষে অন্তত ৪৭ জন নিহত হয়েছে। এর মধ্যে ৩৫ জনকে ‘ভারত-সমর্থিত সন্ত্রাসী’ এবং ১২ জনকে

ভাঙ্গা থানায় ভাঙচুর: নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে মামলা

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের ভাঙ্গা থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় সাবেক সংসদ সদস্য ও যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে মামলা

গণঅভ্যুত্থান দিবসে সিরাজগঞ্জ প্রেসক্লাবের নানা কর্মসূচি পালন 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: জুলাই আগষ্ট গণঅভ্যুত্থান প্রথম বর্ষপূর্তিতে যথাযথ মর্যাদায় নানা কর্মসূচী পালন করেছে সিরাজগঞ্জ প্রেসক্লাব। কর্মূচীর মধ্যে ছিলো, জাতীয় পতাকা উত্তোলন, শহীদের কবরে শ্রদ্ধা

সাংবাদিক শিশিরের ওপর হামলা, তিন আসামি গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সরকারি ভিজিডি চাল কেনাবেচায় অনিয়মের তথ্য সংগ্রহের সময় এক সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনা ঘটে। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে

রাসূল সাঃ এর ব্যঙ্গচিত্র অঙ্কনের প্রতিবাদে যশোরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রাসুল সাঃ এর  ব্যঙ্গচিত্র অঙ্কনে প্রতিবাদে যশোর শহরে মুফাসসির পরিষদের উদ্যোগে মাওলানা হাসান আল মামুন এর সঞ্চালনায়, ২৫ শে অক্টোবর (রবিবার)  সমাবেশ ও বিক্ষোভ মিছিল