আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে থানা ঘেরাও করেন এলাকাবাসী

ডেস্ক রিপোর্ট: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার করেছিল পুলিশ। সোমবার বিকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আর সন্ধ্যার দিকে গ্রেফতার হওয়া এক আসামিকে ছাড়াতে থানাও ঘেরাও করেন এলাকাবাসী।,

গ্রেফতারকৃতরা হলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাকা (৪৬), উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক (৪৫), আওয়ামী লীগ নেতা মো. হেলাল উদ্দিন (৪৮) এবং কাওন্নারা গ্রামের রাব্বি মিয়া (২৩)।

জানা গেছে, রাব্বি মিয়ার গ্রেফতারকে কেন্দ্র করে থানাও ঘেরাওয়ের ঘটনা ঘটে। তার বাড়ি থানার পাশেই। তাকে গ্রেফতারের পর তার পরিবারের সদস্যদের চিৎকারে এলাকাবাসী ছুটে আসেন। একপর্যায়ে থানা ঘেরাও করে রাব্বির মুক্তি দাবি করেন তারা।,

থানা থেকে রাব্বিসহ বাকি আসামিদের জেলহাজতে পাঠানোর জন্য প্রিজনভ্যানে উঠানো হয়। ওই সময় ব্বির মা থানার সামনে এসে প্রিজনভ্যানের সামনে শুয়ে পড়েন এবং চিৎকার করে বলেন, ‘আমার ছেলেকে জেলে নিতে দিব না।’

পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অন্যান্য আসামিদের সঙ্গে রাব্বিকেও জেল হাজতে পাঠায়। সাটুরিয়া থানার ওসি মো. শাহিনুল ইসলাম বলেন, ‘সন্ত্রাসবিরোধী আইনে হওয়া মামলায় সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাদের গ্রেফতার করা হয়েছে। মামলায় মোট ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়েছে।

ওসি আরও বলেন, ‘বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রয়েছে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বেলকুচিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির কমিটি ঘোষণা

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২৪ মে) বিকালে উপজেলার চক

বেলকুচিতে বেপরোয়া নিষিদ্ধ সর্বহারা দলের সদস্যরা

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় নিষিদ্ধ সর্বহারা দলের কয়েকজন সদস্য সম্প্রতি এলাকায় বেপরোয়া হয়ে উঠেছেন। তারা যমুনা নদীর বালুর ব্যবসা ও এলাকায় আধিপত্য বিস্তার

চুয়াডাঙ্গা রেলওয়ে ওভারপাস নির্মাণে ধীরগতি, জনদূর্ভোগ বাড়ছে

চুয়াডাঙ্গা প্রতিনিধি: পথচারীদের ভোগান্তি কমাতে ২০২৩ সালের ১২ আগস্ট চুয়াডাঙ্গা রেলওয়ে ওভারপাসের নির্মাণকাজ শুরু হয়। ৭৪৮ দশমিক ৬৯৬ মিটার দীর্ঘ ওভারপাসটি ২০২৪ সালের জুনে সম্পন্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিরাজগঞ্জে চেকপোস্ট জোরদার

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সিরাজগঞ্জ জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সম্ভাব্য নাশকতা প্রতিরোধে চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। অবৈধ

হাটিকুমরুল প্রেসক্লাবের কমিটি গঠন,সভাপতি জাকির, সম্পাদক মোর্শেদ

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল প্রেসক্লাবের’ কার্যনির্বাহী কমিটি (২০২৬–২০২৮) গঠন করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারী) দুপর ২টার সময় হাটিকুমরুল গোলকপুর সিদ্দিকীয়া কমপ্লেক্সের প্রথম তলায় অবস্থিত

আশুলিয়ায় একটি বিস্কুট ফ্যাক্টরির আগুণ

মোঃ হাফিজুর রহমান, সাভারঃ সাভারের আশুলিয়ায় একটি বিস্কুট ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আজ বৃহস্পতিবার (২০

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন