আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে থানায় স্বেচ্ছাসেবক দল নেতা, পুলিশকে মারধর

নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর শিবপুরে আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে না পেরে পুলিশকে মারধর করেছেন স্বেচ্ছাসেবক দলের এক নেতা। পরে পুলিশ তাকে আটক করে। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে শিবপুর থানায় এ ঘটনা ঘটে।

স্বেচ্ছাসেবক দলের ওই নেতার নাম আবিদ হাছান জজ মিয়া। সে উপজেলার পুবেরগাঁও এলাকার মজি মিয়ার ছেলে এবং শিবপুর উপজেলা জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের সদস্য সচিব।

শিবপুর থানা সূত্রে জানা যায়, উপজেলার জয়নগরের ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা ও একাধিক মামলার আসামি নাদিম সরকারকে গ্রেফতার করে পুলিশ। খবর পেয়ে রাত ১০টার দিকে তাকে ছাড়িয়ে আনতে দলবল নিয়ে থানায় যায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জজ মিয়া। থানায় উপস্থিত হয়েই হাজত খানায় নাদিমের সাথে দেখা করতে যেতে চায় সে। এ সময় কর্তব্যরত পুলিশ সদস্য সবুজ মিয়া তাকে বাঁধা দেয়।’

একপর্যায়ে সে ক্ষিপ্ত হয়ে সবুজ মিয়াকে মারধর করে। থানায় উপস্থিত পুলিশ সদস্যরা হাজত খানার সামনে থেকে সবুজ মিয়াকে উদ্ধার করে। এ সময় পুলিশের সদস্যরা এ ঘটনার কারণ জানতে চাইলে জজ মিয়া আরো উত্তেজিত হয়ে পড়ে। এক পর্যায়ে জজ মিয়া বলে, ‘এই থানায় চাকরি করলে তাকে চিনতে হবে। তার কথা শুনতে হবে। তা না হলে এখানে চাকরি করা যাবে না।’

একপর্যায়ে নাদিম সরকারকে ছেড়ে দেয়ার জন্যও হুমকি দেয় সে। পরে তৎক্ষণাৎ পুলিশ তাকে আটক করে ফেলে। এ ঘটনায় আহত সবুজ মিয়া বাদী হয়ে শিবপুর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

এলাকাবাসী জানায়, আটক জজ মিয়া একজন পেশাদার সন্ত্রাসী। সেচ্ছাসেবক দলের উপজেলা কমিটির সদস্য সচিব হওয়ার পর তার দৌরাত্ম্য আরো বেড়ে যায়। হত্যা ও মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে এই নেতার বিরুদ্ধে।

ঘটনার সত্যতা স্বীকার করে শিবপুর থানার ওসি আফজাল হোসেন বলেন, থানায় এসে কর্তব্যরত পুলিশ সদস্যকে শারীরিকভাবে লাঞ্ছিত ও সরকারি কাজে বাঁধা দেয়ার ফলে তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে আহত কনস্টেবল সবুজ মিয়া।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গণঅধিকার পরিষদের ৪৯ নেতার পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে গণঅধিকার পরিষদের জেলা শাখার সভাপতিসহ নবগঠিত কমিটির ৪৯ জন নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বিভাগীয় উপকমিটির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে তারা এই ঘোষণা

সিরাজগঞ্জে একাধিক শিক্ষার্থীকে বলাৎকারের দায় স্বীকার মাদ্রাসা শিক্ষকের

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জুগ্নীদহ তাহফিজুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার আবাসিক শিক্ষক হাফেজ আব্দুল মুন্নাফ একাধিক শিক্ষার্থীকে বলাৎকারের দায় স্বীকার করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুলিশের

নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল না নিয়ে যাওয়ার বিধি পরিবর্তন না করলে নির্বাচন কমিশন (ইসি) ঘেরাওয়ের ‍হুঁশিয়ারি দিয়েছেন

সিরাজগঞ্জে তাঁতিদের মধ্যে বিনা শুল্কে রং ও রাসায়নিক কেমিক্যাল বিতরণ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জে প্রাথমিক দুইটি তাঁতি সমিতির মাঝে বিনা শুল্কে রং ও সারায়নিক কেমিক্যাল বিতরণ করা হয়েছে। বুধবার সকলে পৌর এলাকার মিরপুরে অবস্থিত বাংলাদেশ

স্ত্রীর প্রেম ঠেকাতে না পেরে স্বামীর কাণ্ড

রাজশাহীর মোহনপুর উপজেলায় স্ত্রী সঙ্গে মনোমালিন্যের জেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন স্বামী প্রতাপ কুমার সাহা (৩৮)। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে পুলিশ তার লাশ উদ্ধার

শাহজাদপুরে সম্ভাবনাময় ফসল স্কোয়াশ: কৃষিতে নতুন বিপ্লব

মো: সবুজ হোসেন রাজা,শাহজাদপুর, সিরাজগঞ্জ: শাহজাদপুরের কৃষিতে সম্ভাবনার নতুন দিগন্ত খুলেছে ইউরোপীয় উচ্চমূল্যের সবজি স্কোয়াশ। এই ফসল এখন এ অঞ্চলের কৃষি অর্থনীতিকে নতুন মাত্রা দিচ্ছে।