আওয়ামী লীগ ক্ষমতায় নেই, তাই গরুর দাম কম: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: গাবতলীতে কোরবানির হাট পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

আওয়ামী লীগ ক্ষমতায় নেই, আর নেই দুর্নীতিবাজরাও। তাই গরু কেনার মতো টাকাও অনেকের হাতে নেই।

অন্যদিকে, গরুর সরবরাহ তুলনামূলকভাবে বেড়েছে। এসব কারণেই কোরবানির পশুর বাজারে এবার গরুর দাম কম বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে রাজধানীর গাবতলীতে কোরবানির পশুর হাট পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা হাটে আগত কোরবানির পশুর ক্রেতা-বিক্রেতা ও সেবাদানকারীদের সঙ্গে কথা বলেন।

বাজারের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ট্রাফিক ব্যবস্থাপনাও নিয়ন্ত্রণে আছে। সবাই সহযোগিতা করলে ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা আরও স্বস্তিদায়ক হবে।

টিকিটের দাম বেশি এবং গাড়ির সংকট প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, টিকিটের দাম বেশি নেওয়ার বিষয়ে এখনো কেউ আমার কাছে অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিষয়টি দেখা হবে।’

তবে গাবতলী বাস টার্মিনালে গিয়ে দেখা যায় বিভিন্ন চিত্র। মেহেদী হাসান নামে এক যাত্রী জানান, গাবতলী থেকে ঝিনাইদহ পূর্বের টিকিটের মূল্য ৬৫০ টাকা হলেও বর্তমানে নেওয়া হচ্ছে ১৮০০ টাকা তবু রয়েছে যানবাহনের স্বল্পতা।

এদিন গাবতলী হাটে বৃষ্টির কারণে পানি জমে কাদা তৈরি হয়েছে। এতে ক্রেতা, বিক্রেতা ও হাট সংশ্লিষ্টদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

বিষয়টি নজরে আনলে ইজারাদারদের দিকে ইঙ্গিত করে উপদেষ্টা বলেন, কাঁদা সরাতে বালু ফেলার বিষয়টি তারা দেখবে।

পরিদর্শনের সময় গাবতলী বাস টার্মিনাল থেকে পায়ে হেঁটে হাটে প্রবেশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

পথে তিনি সাধারণ যাত্রী, পরিবহন শ্রমিক, পশু কিনে ফেরত যাত্রী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সেবাদানকারীদের সঙ্গে কথা বলেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সাভারে ঝুট দখলচেষ্টা: ছাত্রদল নেতাকর্মীদের ধাওয়া দিয়ে প্রতিহত করল এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক: সাভারে তিতাস গার্মেন্টসের ঝুট ব্যবসা দখলের অভিযোগকে কেন্দ্র করে ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীদের প্রতিহত করতে স্থানীয়রা ধাওয়া দিয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় ছড়িয়ে

সচল হচ্ছে শেখ হাসিনার সব পুরোনো মামলা

ঠিকানা টিভি ডট প্রেস: ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ বছর আগে রাষ্ট্রক্ষমতায় আসেন। ক্ষমতায় আসার এক বছরের মাথায় ২০১০ সালে তার বিরুদ্ধে দায়ের হওয়া

আমার বিরুদ্ধে করা মিথ্যাচার-জুলুমের বিচার এই আদালতেই হতে পারে’: আল্লামা সাঈদী

নিজস্ব প্রতিবেদক: ২০১৩ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণার আগে বিচারকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে আবেগাপ্লুত কণ্ঠে আল্লাহর নামে শপথ করে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.)

ইয়াং টাইগার চ্যাম্পিয়ন সিরাজগঞ্জ ক্রিকেট দলকে সংবর্ধনা

সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত ‘ইয়াং টাইগার চ্যালেঞ্জ ট্রফি ২০২৫’-এ চ্যাম্পিয়ন হওয়া সিরাজগঞ্জ জেলা ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছেন জেলার ক্রীড়া সংগঠক ও প্রাক্তন

ছাত্রশিবির সভাপতির ছাত্রত্ব প্রশ্নবিদ্ধ: অভিযোগ ছাত্রদল সভাপতির

অনলাইন ডেস্ক: ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতির ছাত্রত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি দাবি করেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হয়েও শিবির

সাঁথিয়ায় মানসিক রোগী পুত্রবধূর বটির কোপে প্রাণ গেল শ্বশুড়ের !

পাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় মানসিক রোগী পুত্রবধূর ধারালো বটির কোপে শ্বশুড় মোজাম হোসেন (৭০) নিহত হয়েছেন। সাঁথিয়া থানার ওসি আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করে