আওয়ামী লীগ আমলে নির্বাচিত ১৩ ইউপি চেয়ারম্যান পুনর্বহাল

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইলে আওয়ামী লীগ আমলে নির্বাচিত ১৩ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ বাতিল করে পুনরায় চেয়ারম্যানদের স্বপদে পুনর্বহাল করা হয়েছে। আদালতের নির্দেশনার আলোকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়।

রোববার (১৫ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মাহফুজুল আলম মাসুমের স্বাক্ষরিত পরিপত্রে এ তথ্য জানানো হয়।

ইউনিয়নগুলো হলো—দেউলাবাড়ি, ঘাটাইল সদর, জামুরিয়া, লোকেরপাড়া, আনেহলা, দিগড়, দেওপাড়া, সন্ধানপুর, রসুলপুর, ধলাপাড়া, সংগ্রামপুর, লক্ষিন্দর ও সাগরদিঘী।

জানা যায়, বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট রিটের আদেশ এবং বিভাগীয় কমিশনারের কার্যালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে পূর্বে জারি করা প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করা হয়।

জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৭ নভেম্বর জারি করা স্মারকের মাধ্যমে ঘাটাইল উপজেলার ১৩ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল। পরে আদালতের আদেশের আলোকে সে প্রজ্ঞাপন বাতিল করে সংশ্লিষ্ট চেয়ারম্যানদের স্বপদে পুনর্বহাল করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সাগরদিঘী ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুল্লাহ বলেন, ‘আমরা হাইকোর্টে রিট করেছিলাম, সেটার প্রেক্ষিতে আজকে পরিপত্র জারি করেছে। আবার আমরা পুনরায় বহাল হলাম। আমরা সব চেয়ারম্যান আইনের প্রতি সম্মান জানিয়ে আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবো।’

এ বিষয়ে টাঙ্গাইলের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মাহফুজুল আলম মাসুম বলেন, ‘আদালতের একটি নির্দেশনার পরিপ্রেক্ষিতে আমাদের বিভাগীয় কমিশনার তদন্ত করে সঠিক তথ্য পাওয়ায় চেয়ারম্যানদের স্বপদে পুনর্বহাল করার জন্য নির্দেশ দেন। যার ফলে চিঠিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মেজর সিনহা হত্যায় সাবেক ওসি প্রদীপের ফাঁসির তারিখ ঘোষণার দাবি

নিজস্ব প্রতিবেদক: মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসি কার্যকরের তারিখ অবিলম্বে ঘোষণার দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন।

কোনো অবস্থাতেই ভোটের মাঠ ছাড়বে না জামায়াত : এহসানুল মাহবুব জুবায়ের

নিজস্ব প্রতিবেদক: টাকাসহ জামায়াতের নেতাকে আটক প্রসঙ্গে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, তিনি (ঠাকুরগাঁও জেলা আমির) ব্যবসার কাজে টাকা নিতেই পারেন। এটা নিয়ে

হবিগঞ্জে সড়কে ঝরলো কলেজছাত্রের প্রাণ

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে দ্রুতগতির একটি বাসের চাপায় মোফাজ্জল হোসেন (২৩) নামে এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের করড়া এলাকায়

ড.ইউনূসকে পূর্ণ সমর্থন ও সহায়তার আশ্বাস বিশ্বনেতাদের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন আন্তর্জাতিক অঙ্গনের বিশিষ্ট নেতারা। শুক্রবার নিউ ইয়র্কে হোটেল

মধ্যপ্রাচ্যের সংঘাত: জ্বালানি সংকটে ভারতে সিরামিক শিল্পের উৎপাদন স্থগিত

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও হরমুজ প্রণালি বন্ধ থাকায় সৃষ্ট জ্বালানি সংকটে ভারতের অন্যতম বৃহত্তম সিরামিক উৎপাদন কেন্দ্র গুজরাটের মোরবিতে প্রায় ৮০ শতাংশ কারখানা

সিরাজগঞ্জে মানসিক ভারসাম্যহীন বাবার সম্পত্তি আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ার অ্যাডভোকেট মোঃ আব্দুল হামিদ (৮০) মানসিক ভারসাম্যহীন ও অসুস্থ অবস্থায় অনিচ্ছায় জোরপূর্বক সম্পত্তি দখলের উদ্দেশ্যে দলিল তৈরি, অপহরণ ও শারীরিক-মানসিক