নিজস্ব প্রতিবেদক: বান্দরবান শহরে জেলা আওয়ামী লীগের অফিসে টাঙানো ব্যানার পুড়িয়ে দিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে জেলা আওয়ামী লীগের অফিসে টাঙানো ব্যানারটি দেখতে পেয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা গিয়ে ব্যানারটি নামিয়ে পুড়িয়ে দেয়।
সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বিক্ষুব্ধ জনতা বান্দরবান শহরে জেলা আওয়ামী লীগের অফিসটি ভাঙচুর লুটপাট করে আগুন জ্বালিয়ে দেয়। এরপর থেকে অফিসটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। তবে গত সোমবার বিকেলে কে বা কারা আওয়ামী লীগের অফিসে একটি ব্যানার টাঙিয়ে দেয়। পরে মঙ্গলবার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা গিয়ে ব্যানারটি নামিয়ে পুড়িয়ে দেয়।
বান্দরবানের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী আসিফ ইকবাল জানান, হঠাৎ করে আওয়ামী লীগের অফিসে আমাদের একটা ব্যানার টাঙানো ছল সেটিকে ছিঁড়ে ফেলে তাদের একটি ব্যানার টাঙানো হয়েছিল। পরে বিষয়টি জানতে পেরে আমরা সেটি পুড়িয়ে দিয়েছি বলে জানান তিনি।
এ বিষয়ে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে বলেন, বিষয়টি আমরা শুনেছি। ব্যানারটি কারা টাঙ্গিয়েছে এবিষয়ে আমরা এখনো কোন অভিযোগ পাইনি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।,
ইপেপার
Copyright © 2026 ThikanaTV.Press. All rights reserved.