আওয়ামী লীগের হয়রানিমূলক ৫০০ মামলা, প্রত্যাহারের সুপারিশ

ডেস্ক রিপোর্ট: রাজশাহীর বিভিন্ন আদালতে সহস্রাধিক মামলার মধ্যে প্রায় ৫০০ মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে বলে জানা গেছে। এই সংখ্যা পর্যায়ক্রমে আরও বাড়তে পরে। রাজনৈতিক হয়রানিমূলক উল্লেখ করে এসব মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর। এসব মামলার মধ্যে বিষ্ফোরক, নাশকতা ও হত্যাসহ মাদকের মামলাও রয়েছে।

সূত্রমতে, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করার জন্য গঠিত মন্ত্রণালয় পর্যায়ে কমিটির ৯টি সভায় সারা দেশের বিভিন্ন আদালতে চলমান মোট ৬ হাজার ৬৮১টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে।

আওয়ামী লীগ সরকারের সময় রাজশাহী জেলা ও মহানগরের বিভিন্ন আদলতে বিষ্ফোরক, নাশকতা ও হত্যাসহ মাদকের সহস্রাধিক এমন মামলা করা হয়। এসব মামলার আসামিরা প্রয়োজনীয় নথিসহ জেলা প্রশাসক বরাবর তাদের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহারের আবেদন করছেন। সেই আবেদনের কপি সরকার পক্ষের আইনজীবী বা আদালতের কাছে যাচাই বাছাইয়ের জন্য পাঠিয়েছে জেলা প্রশাসন। যাচাই বাছাই করে তারা মতামত ব্যক্ত করছেন। এদিকে আবেদনগুলোর মধ্যে রাজশাহী মহানগর আদালতে দুই শতাধিক এবং জেলা আদলতে দুই শতাধিক আমলা প্রত্যাহারের সুপারিক করা হয়েছে। সরকার পক্ষের আইনজীবীদের দাবি, বিগত আওয়ামী লীগ আমলে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের নামে যেসব মিথ্যা মামলা হয়েছে তা যাচাই বাছাই করে প্রত্যাহারের সুপারিশ করা হচ্ছে।’

রাজশাহী জেলা আদালতের সরকার পক্ষের আইনজীবী রইসুল ইসলাম বলেন, রাজনৈতিক বিবেচনায় যেগুলো চিহ্নিত হচ্ছে সেগুলো প্রত্যাহারের জন্য আবেদন করা হচ্ছে। যাদেরকে আসামি করা হয়েছে তারা জেলা প্রশাসক বরাবর আবেদন করছেন। জেলা প্রশসন সে সব আবেদন যাচাই বাছাইয়ের জন্য আমাদের কাছে পাঠিয়েছে। সেখান থেকে আমরা বাছাই করে দিচ্ছি। জেলায় সহস্রাধিক মামলার মধ্যে রাজনৈতিক বিবেচনায় এমন মামলা চিহ্নিত করা হয়েছে দুই শতাধিক। এসব মামলার মধ্যে বিষ্ফোরক, হত্যাসহ মাদকের মামলা রয়েছে। জামায়াতের এমন অনেক নেতাকে জেলগেট থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, পরে তার বিরুদ্ধে মাদকের মামলা দেওয়া হয়েছে। এমন উদাহরণসহ তথ্য প্রমাণও আমদের কাছে আছে। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধেও এমন মামলা রয়েছে।

মহানগর আদালতের সরকার পক্ষের আইনজীবী আলী আশরাফ মাসুম বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় সহস্রাধিক বিষ্ফোরক, হত্যা ও নাশকতার মামলা হয়েছে। এসবের মধ্যে যেগুলো রাজনৈতিক মামলা তা যাচাই বাছাই করা হচ্ছে। মহানগর আদালতে এমন দুই শতাধিক মামলা বাছাই করা হয়েছে যেগুলো প্রত্যাহারের আবেদন করা হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জাপানের সঙ্গে ৬ সমঝোতা স্মারক সই করল বাংলাদেশ

অনলাইন ডেস্ক: টোকিওতে সফররত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার। এ সময় দু’দেশের

হাসিনাকে ক্ষমতা ছাড়তে নিষেধ করেছিলেন ৪ নেতা

ডেস্ক রিপোর্ট: রাজধানীর চানখাঁরপুল এলাকায় জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) রোববার দাখিল করা হয়েছে। প্রসিকিউশনের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই

সিরাজগঞ্জ উল্লাপাড়ায় যুবলীগ নেতার নেতৃত্বে সাধারণ কৃষকদের মারপিট, আহত ৫

সিরাজগঞ্জ প্রতিনিধি: জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সালিশি বৈঠক চলাকালে পুর্বপরিকল্পীতভাবে যুবলীগ নেতা আমিরুল সরকারের নেতৃত্বে সাধারণ কৃষকের উপরে হামলা ও মারপিটের ঘটনা

রূপগঞ্জে বিএনপি অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

টাঙ্গাইলে এনসিপির পদযাত্রায় শিক্ষার্থীদের যেতে বাধ্য করায় বিক্ষোভ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে জাতীয় নাগারিক পার্টির (এনসিপি) পদযাত্রায় শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের যেতে বাধ্য করার প্রতিবাদ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিন্দুবাসিনী সরকারি

স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবদলের সভাপতি আটক

নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মফিজুর রহমান ওরফে জিএস বাবুকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। গতকাল সোমবার বিকেলে