আওয়ামী লীগের গণহত্যার বিচার বাংলার মাটিতেই হবে: আমীর মামুনুল হক

সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শাইখুল হাদীস ইবনে শাইখুল হাদীস আল্লামা মামুনুল হক বলেছেন, “আওয়ামী লীগের সন্ত্রাসীরা যে গণহত্যা চালিয়েছে, তার বিচার বাংলার মাটিতেই হবে। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সকল কার্যক্রম বন্ধ রাখা উচিত।”
রবিবার (২৭ এপ্রিল) সিরাজগঞ্জের এম এ মতিন বাস টার্মিনাল সংলগ্ন মাছুমপুর খেলার মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আল্লামা মামুনুল হক অভিযোগ করেন, আওয়ামী লীগ ৫টি গণহত্যায় প্রায় তিন হাজার মানুষ হত্যা করেছে। তিনি আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার দাবি জানান এবং বিতর্কিত নারী কমিশনের প্রস্তাব বাতিলের আহ্বান জানান।
তিনি আরও বলেন, “যারা নারী বিষয়ক সংস্কার দাবি করছে, তারা পশ্চিমা নাস্তিকতার দোসর। বাংলাদেশ আর ভারতের আধিপত্য মেনে নেবে না এবং ধর্মনিরপেক্ষ নীতিতেও চলবে না।”
তিনি শহীদ জিয়ার আদর্শের উপর ভিত্তি করে গড়া বিএনপিকে সতর্ক করে বলেন, “কিছু নেতাকর্মী যদি আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করে, তাদের পরিণতি ভালো হবে না।”
মামুনুল হক দাবি করেন, “২০২৪ সালে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে এবং এখন আর কোনো স্বৈরাচারী শাসন মেনে নেওয়া হবে না।”
গণসমাবেশে সিরাজগঞ্জের চারটি আসনের জন্য প্রার্থী ঘোষণা করা হয়।
সিরাজগঞ্জ পৌরসভা (১নং আসন): মাওলানা আঃ সামাদ খান
জেলা সাধারণ সম্পাদক (২নং আসন): মুফতি আহামাদুল্লাহ সিরাজী
জেলা সভাপতি (৩নং আসন): মুফতি আব্দুর রউফ
শাহজাদপুর থানা সভাপতি (৬নং আসন): মুফতি নজরুল ইসলাম গণ
গণসমাবেশে সভাপতিত্ব করেন:
মুফতি আব্দুর রউফ, সভাপতি, বাংলাদেশ খেলাফত মজলিস, সিরাজগঞ্জ জেলা শাখা।
সঞ্চালনায় ছিলেন:
মুফতি আহামাদুল্লাহ সিরাজী, সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ জেলা শাখা।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন:
মাওলানা জালালুদ্দীন, মহাসচিব, বাংলাদেশ খেলাফত মজলিস
মাওলানা এনামুল হক মূসা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক
মাওলানা আবুল হাসানাত জালালী, যুগ্ম মহাসচিব
মুফতি শরাফত হুসাইন, যুগ্ম মহাসচিব
মাওলানা ফজলুর রহমান, কেন্দ্রীয় বাইতুল মাল সম্পাদক
এছাড়াও বিএনপি ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।
বক্তারা দেশের ইসলামী মূল্যবোধ রক্ষায় খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সমাবেশের মূল প্রতিপাদ্য ছিল:
“তন্ত্র-মন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ।”
Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস। বুধবার

সিরাজগঞ্জে জুলাই শহীদের স্মরণ বিএনপির দোয়া ও মৌন মিছিল 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জে বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল ও শহীদের স্মরণে মৌন মিছিল হয়েছে। শুক্রবার (১৮ জুলাই)

সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের নতুন অধ্যক্ষ মনোয়ার হোসেনের যোগদান

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের নতুন অধ্যক্ষ হিসাবে যোগদান করেছেন সহকারী অধ্যাপক মো. মনোয়ার হোসেন। যোগদান উপলক্ষে কলেজের শিক্ষক পরিষদের আয়োজনে শিক্ষক

জুম মিটিংয়ে দেশের বিরুদ্ধে উসকানি দিচ্ছে হাসিনা, ফেঁসে যাচ্ছেন আ. লীগের ২৮৬ নেতাকর্মী

নিজস্ব প্রতিনিধি: ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান ফ্যাসিস্ট শেখ হাসিনা। এরপর থেকেই ভারতে

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি ঘিরে ৫০ নেতার পদত্যাগ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদ্য ঘোষিত জেলা কমিটির বিরুদ্ধে অবৈধ, অগণতান্ত্রিক ও অস্বচ্ছ প্রক্রিয়ায় গঠনের অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তুলে সংগঠনের ৫০ জন

জামায়াত এখন পরিশুদ্ধ দল, সুশাসনের জন্যই আমরা এক হয়েছি: অলি আহমদ

নিজস্ব প্রতিবেদক: জামায়াত এখন পরিশুদ্ধ, পরিশুদ্ধ না হলে বীরবিক্রম এবং মুক্তিযোদ্ধা তাদের সঙ্গে গেল কীভাবে—বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি