আওয়ামী লীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক এখন জামায়াতের সভাপতি

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলায় আওয়ামী লীগের এক নেতা জামায়াতে যোগ দিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। মজিদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন মো. আবু হানিফ। তিনি এখন ওয়ার্ড জামায়াতের সভাপতি।

বৃহস্পতিবার জানাজানি হয় আবু হানিফ জামায়াতের ওয়ার্ড সভাপতি নির্বাচিত হয়েছেন। এরপর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। আজ শনিবার এই ওয়ার্ডে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন হবে। সম্মেলনের জন্য ছাপানো পোস্টারে আবু হানিফের নাম এবং জামায়াতের পদবি লেখা থাকায় বিষয়টি প্রকাশ্যে আসে। পরে দলবদলের বিষয়টি স্বীকার করেন তিনি।

আবু হানিফ মজিদপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তাঁকে জামায়াতের সভাপতি করা হয়। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি মেম্বার হওয়ার আগে থেকেই জামায়াতে ইসলামীর সঙ্গে জড়িত ছিলাম। আওয়ামী লীগ আমলে মেম্বার নির্বাচিত হওয়ার পর ওয়ার্ডে অবকাঠামো উন্নয়নমূলক কাজ করার জন্য এই দলের ওয়ার্ড সাধারণ সম্পাদক হতে বাধ্য হয়েছি।’

আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘দলটির নেতারা পলাতক থাকায় পদত্যাগপত্র জমা দিতে পারিনি। তবে শিগগিরই দেব।’ তিতাস উপজেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার শামীম সরকার বলেন, যৌক্তিক কারণেই আবু হানিফকে ওয়ার্ড সভাপতি করা হয়েছে।

কুমিল্লা জেলা উত্তর জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মতিন বলেন, ‘আবু হানিফ মেম্বার হওয়ার ১০ বছর আগে থেকে জামায়াতের রাজনীতিতে যুক্ত। ইউপি সদস্য হওয়ার পর জোর করে তাঁকে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বানানো হয়েছে। তিনি আমাদের সক্রিয় কর্মী ছিলেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শাপলা কলি নয়, ফুল চায় এনসিপি

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন (ইসি) প্রতীকের তালিকায় যুক্ত করেছে ‘শাপলা কলি’। এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)জানিয়েছে ‘শাপলা কলি’ নয়, তারা চায় ‘শাপলা ফুল’ প্রতীক।

সংবিধান সংশোধন জাতির দাবি: সিলেটে জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক সিলেটে মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, সংবিধান পরিবর্তন ও সংশোধন এখন জাতির দাবি এবং এ বিষয়ে দ্রুত উদ্যোগ নেওয়ার

সিরাজগঞ্জে ৫১ কেজি গাঁজাসহ আটক ২

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে অভিনব কায়দায় ৫১ কেজি গাঁজা পাচারের সময় দুই মাদক কারবারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ এর সদস্যরা। এ সময় ১টি

পাম্পে তেল নিয়ে পালানোর চেষ্টা যুবদল নেতার, টাকা চাওয়ায় কর্মীকে গাড়িচাপায় হত্যা

নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে সাবেক জেলা যুবদল সভাপতি আবুল হাসেম সুজনের প্রাইভেটকার চাপায় রিপন সাহা (২৮) নামের এক পেট্রোল পাম্পের মিটারম্যান নিহত হয়েছেন।,

হাসিনার পতনের পরও রাজেশ ঢাকায় ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এর স্টেশন চীফ হিসেবে কাজ করছেন

ডেস্ক রিপোর্ট: অত্যন্ত আশ্চর্যের বিষয় হলো ৫ আগষ্ট ২০২৪ স্বৈরাচার হাসিনা সরকার পতনের পরও রাজেশ কুমার অগ্নিহোত্রী ঢাকায় ভারতীয় গোয়েন্দা সংস্থা র’ এর স্টেশন চীফ

হাদি হত্যা মামলার দুই প্রধান আসামি কারাগারে পাঠানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার দুই প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের