আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না: মাহফুজ আলম

চাঁদপুর প্রতিনিধি: যারা বাংলাদেশপন্থি তাদের মধ্যে নির্বাচন হবে। বাংলাদেশবিরোধী, আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

শনিবার চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে ছাত্র-জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বিএনপি-জামায়াত নির্বিশেষে যত রাজনৈতিক দল, ছাত্র ‎সংগঠন, শ্রমিক, নারী, আলেম-ওলামা আছেন সবাই যারা বাংলাদেশপন্থি; ‎তারা সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশে আগামীর শাসন প্রতিষ্ঠা করবেন। বাংলাদেশের ‎জনগণকে নিয়ে বৈষম্যহীন ইনসাফমূলক একটি ‎শাসন ব্যবস্থা ‎কায়েম করবেন।’

মাহফুজ আলম বলেন, আমাদের সরকারের অগ্রাধিকার রয়েছে খুনিদের বিচার করা, গুম-খুন, ধর্ষণের বিচার করা, সংস্কার করা এবং অবশ্যই বাংলাদেশপন্থি সব রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন বাংলাদেশকে উপহার দেওয়া- যেটি গত ১৬ বছরে সম্ভব হয়নি।

এসময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল, হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহীউদ্দীন ফারুক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, চাঁদপুর নাগরিক কমিটির নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র আন্দোলন ও ছাত্র-জনতা।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভূঞাপুরে খাদ্য কর্মকর্তার হাত কেটে নেয়ার হুমকি বিএনপি নেতার

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ভূঞাপুরে ‘ওএমএস’র ডিলারশিপ না পাওয়ায় খাদ্য কর্মকর্তার হাত কেটে নেওয়ার হুমকি দিয়েছেন আব্দুস ছালাম নামে এক বিএনপি নেতা। তিনি উপজেলার গাবসারা

হটাৎ বাংলাদেশকে ভয়াবহ দুঃসংবাদ দিল জাতিসংঘ

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত নতুন আমদানি শুল্কের কারণে বৈশ্বিক বাণিজ্যে অসমতার আশঙ্কা তৈরি হয়েছে। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা (আংকটাড) প্রকাশিত সাম্প্রতিক

রণক্ষেত্র নীলক্ষেত এলাকা: রাতভর যা ঘটল

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থী ও ঢাবি শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার রাত ১১টার দিকে নীলক্ষেত মোড়-সংলগ্ন

ইরানের সাথে চতুর্থ দফা পরমাণু আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক: ইরানের সাথে চতুর্থ দফায় পরমাণু আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র। রোববার ওমানের রাজধানী মাসকটে এই পরমাণু আলোচনা অনুষ্ঠিত হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বিষয়টি জানিয়েছেন

নগর ভবনে কোনো উপদেষ্টা বা প্রশাসক বসতে পারবেন না, ইশরাকের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক: বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, ‘নগর ভবনে কোনো উপদেষ্টা বা প্রশাসক বসতে পারবেন না।’ আজ শুক্রবার পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতের জন্য প্রস্তুত

গ্লোবাল ইসলামী ব্যাংকের ব্যবসায় উন্নয়ন সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

ঠিকানা টিভি ডট প্রেস: গ্লোবাল ইসলামী ব্যাংকের ‘ব্যবসায় উন্নয়ন সম্মেলন-২০২৫’ ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্টে ২৫ জানুয়ারি ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন ব্যাংকের