আওয়ামী লিগ নামে নিবন্ধন চেয়ে নতুন দলের আবেদন

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লিগ’ নামে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন জমা পড়েছে। উজ্জল রায় নামে এক ব্যক্তি সোমবার (২৪ মার্চ) ইসির সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন।

নিবন্ধন আবেদনে দেখা যায়, ‘আওয়ামী লিগ’ নামের ওই রাজনৈতিক দলের প্রতীক হিসেবে নৌকা অথবা ইলিশ চেয়েছেন আবেদনকারী। দলের কার্যালয়ের ঠিকানায় ‘বঙ্গবন্ধু এভিনিউ’ উল্লেখ করা হয়েছে। তবে সেখানে সড়ক বা বাড়ি নম্বর উল্লেখ নেই।

দল গঠনের তারিখ হিসেবে ২৪ মার্চ উল্লেখ রয়েছে। পাশাপাশি দলের যে কমিটি রয়েছে তার মেয়াদ ৩০ এপ্রিল শেষ হবে বলেও উল্লেখ করা হয়েছে। তবে কোন সালের ৩০ এপ্রিল সে বিষয়ে কিছু বলা হয়নি।

দলের নিবন্ধন চেয়ে আবেদন করা উজ্জ্বল রায় নিজেকে সভাপতি হিসেবে উল্লেখ করেছেন। তার বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে। বাবার নাম নরেশ চন্দ্র রায়, মা পারুল রায়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না জামায়াত এমপিরা: শিশির মনির

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট গ্রহণ করবেন না বলে জানিয়েছেন দলটির নেতা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী

আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না: প্রধান ‍উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: নিবন্ধন বাতিল করায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, সন্ত্রাসবিরোধী আইনের আওতায়

ভারতের নিষেধাজ্ঞা, করণীয় নির্ধারণে জরুরি সভা ডেকেছে বাণিজ্য মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ থেকে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্যসহ সাত ধরনের পণ্য আমদানির ক্ষেত্রে স্থলবন্দর ব্যবহারে ভারতের নিষেধাজ্ঞার বিষয়ে করণীয় নির্ধারণে সভা ডেকেছে বাণিজ্য মন্ত্রণালয়। আগামীকাল মঙ্গলবার

ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে: ইসি আনোয়ারুল

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশে এখন পর্যন্ত ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে রয়েছে। রোববার দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের

লিগ্যাল চ্যানেলে শ্রমিক নিতে আগ্রহী ইতালি: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক: ইতালি সরকার বাংলাদেশ থেকে লিগ্যাল চ্যানেলে শ্রমিক নিতে আগ্রহী বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ইতালির

ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ, কয়েক কিলোমিটার জুড়ে যানজট

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের গোলড়া গ্রামের শত শত বাসিন্দারা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন। দীর্ঘদিনের পুরোনো একটি সড়ক পুনরুদ্ধারের দাবিতে তারা এ

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন