আওয়ামীপন্থি ৮৪ আইনজীবী কারাগারে, ৯ জনের জামিন

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রীক হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর কোতোয়ালি থানার মামলায় আওয়ামীপন্থি ৯ আইনজীবীর জামিন আবেদন মঞ্জুর করেছে আদালত। তাদের মধ্যে আট জনই নারী। এছাড়া আত্মসমর্পণ করা ৯৩ জনের মধ্যে বাকি ৮৪ জনের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

রোববার (৬ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে সকালে আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন ৯৩ আইনজীবী। বিকেল সাড়ে তিনটার দিকে তাদের জামিন শুনানি শুরু হয়। দীর্ঘ শুনানি শেষে বিকেল পাঁচটার পর আদালত আদেশ দেন।

গত বছরের চার আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আদালত প্রাঙ্গণে ১৪৪ জন আওয়ামীপন্থি আইনজীবীদের ওপর হামলা, চেম্বার ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগ এনে চলতি বছরের ছয় ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করা হয়। মামলা বাদি আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী বাবু। আদালত বাদির জবানবন্দি রেকর্ড করে অভিযোগটি কোতোয়ালি থানায় এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দেন।’

মামলা দায়েরের পর হাইকোর্ট থেকে আট সপ্তাহের আগাম জামিন নেন ১১৫ জন আইনজীবী। সোমবার (৭ এপ্রিল) তাদের জামিনের মেয়াদ শেষ হবে।

মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের চার আগস্ট দুপুরে আসামিরা ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে বেআইনি জনতাবদ্ধে আবদ্ধ হয়ে অস্ত্র, লাঠিসোঁটা নিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। তারা বোমা বিস্ফোরণ ঘটিয়ে ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ বলে স্লোগান দেন।

এ সময় ভুক্তভোগী আইনজীবী একটি মামলার শুনানি শেষে করে ঢাকা আইনজীবী সমিতি ভবনের সামনে আসেন। তখন আসামি আনোয়ার শাহাদাৎ শাওন হেলমেট পরে হত্যার উদ্দেশ্যে তার দিকে গুলি তাক করেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইরানের ফর্দো পারমাণবিক স্থাপনা ধ্বংস করা কঠিন

অনলাইন ডেস্ক: জাতিসংঘের পরমাণু বিষয়ক সাবেক পরিদর্শক ডেভিড অলব্রাইট বলেছেন, ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ফর্দো ধ্বংস করা কঠিন। এই স্থাপনাটি মাটির অন্তত ৮০ মিটার বা

অবশেষে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হচ্ছে কুয়েটের উপাচার্যকে  

নিজস্ব প্রতিবেদক: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ ও উপ-উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার প্রক্রিয়া শুরু

বাগেরহাটে ডিবি পুলিশের অভিযান, কোটি টাকার ইয়াবাসহ আটক ১

বাগেরহাট প্রতিবেদকঃ বাগেরহাটে ২০ হাজার ৩শ পিস ইয়াবাসহ কালাম হোসেন (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৩ জুলাই)

ইরান যুদ্ধের খবর বিকৃতির অভিযোগে সম্প্রচার লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের

অনলাইন ডেস্ক ইরান যুদ্ধসংক্রান্ত খবর বিকৃতভাবে প্রচারের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের কিছু সম্প্রচারমাধ্যমের লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মার্কিন ফেডারেল কমিউনিকেশনস কমিশনের চেয়ারম্যান ব্রেন্ডন কার

ডিবির হারুন ও হাবিবুর ছিলেন মারণাস্ত্র ব্যবহারে অতিউৎসাহী: সাবেক আইজিপি মামুন

নিজস্ব প্রতিবেদক: সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব এবং ডিবির হারুন ছিলেন মারণাস্ত্র ব্যবহারে অতিউৎসাহী। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ০১- এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম

চিত্রনায়িকা অঞ্জনা মারা গেছেন

বিনোদন প্রতিবেদক: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান মারা গেছেন। শুক্রবার দিবাগত রাত ১টা ১০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা