আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, দল-পরিবারের দোয়া কামনা

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মেডিকেল বোর্ড-এর তত্ত্বাবধায়নে আইসিইউ-তে নিবিড় পর্যবেক্ষণে আছেন। দল ও পরিবারের পক্ষ থেকে তার জন্য দোয়া চেয়েছেন ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে গত শনিবার দিবাগত রাতে মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপি নেতা এ জেড এম জাহিদ হোসেন বলেছিলেন, খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন।

চিকিৎসকরা জানিয়েছেন খালেদা জিয়ার অবস্থা আগের মতোই, তিনি দীর্ঘদিন হাসপাতালে থাকায় তার হসপিটাল ওরিয়েন্টেড ইনফেকশন নিয়ন্ত্রণ করতে চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করছেন। মা খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে রোববার রাতে এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আশুগঞ্জে সেনা অভিযানে ‘পাখি জসিম’ গ্রেপ্তার: ইয়াবা, হ্যান্ডকাফ ও ওয়াকিটকি উদ্ধার

দেলোয়ার হোসাইন মাহদী, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত গোপন অভিযানে আলোচিত মাদক কারবারি ও কথিত পুলিশের সোর্স জসিম ওরফে ‘পাখি জসিম’কে গ্রেপ্তার করেছে যৌথ

পদত্যাগপত্রে যা লিখলেন টিউলিপ সিদ্দিক 

অনলাইন ডেস্ক: বহুমাত্রিক অনিয়ম-দুর্নীতি আর আর্থিক কেলেঙ্কারির অভিযোগের মুখে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মন্ত্রীর পদ থেকে অবশেষে ইস্তফা দিয়েছেন টিউলিপ সিদ্দিক। মঙ্গলবার তিনি দেশটির প্রধানমন্ত্রী

পদ্মায় নিয়ন্ত্রণ নিয়ে সশস্ত্র সংঘর্ষে আতঙ্ক, স্থবির জনজীবন

নিজস্ব প্রতিবেদক: পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর বালু উত্তোলন ও নৌ চ্যানেলের খাজনা আদায়কে কেন্দ্র করে ইজারাদারদের মধ্যে সংঘাত তীব্র আকার ধারণ করেছে। কয়েক মাস ধরে চলমান

জামায়াতে যোগ দিলেন ছাত্রদল নেতা মুন্নাফ

ডেস্ক রিপোর্ট: শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়ন শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল মুন্নাফ আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শুক্রবার রাতে শ্রীবরদী পৌর এলাকার বাহার

খুলনার ছয় আসনে বিএনপির বহুমুখী প্রস্তুতি, জামায়াতের একক কৌশল

স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনার ছয়টি আসনে সরব হয়ে উঠেছে পাঁচটি রাজনৈতিক দলের প্রার্থীরা। বিএনপির একাধিক নেতার মাঠপর্যায়ের তৎপরতা দৃশ্যমান

উন্নতজাতের ক্রসব্রীড বকনা বিতরণ: রায়গঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবনমান উন্নয়নে নতুন সম্ভাবনা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ–সামাজিক উন্নয়ন ও জীবনমান বৃদ্ধির লক্ষ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ১১২টি উন্নতজাতের ক্রসব্রীড বকনা (গরু) বিতরণ করা