আইন সবার জন্যে সমান কিন্তু গরীবদের ভাগে বেশি – সুমাইয়া সুমি

রিক্সা ওয়ালাদের অপরাধ ছিল তাদের কারো মুখেই মাস্ক ছিল না। তাই সবার রিক্সা মাধবদী এসপি স্কুলের ভিতরের মাঠে আটকে রেখেছেন আমাদের মাধবদীর থানার নতুন ওসি সৈয়দুজ্জামান স্যার। সন্ধ্যা ৬ টার দিকে রিক্সা দিয়ে দেওয়া হবে। খুবই সুন্দর একটা উদ্যোগ স্যার আপনাকেও ধন্যবাদ এমন করে রিক্সা ওয়ালাদের সতর্ক করার জন্য। আরও বেশি ভালো হবে যদি রিক্সা দেওয়ার সাথে সাথে ২৫০ টাকা করে প্রতিটা রিক্সা ওয়ালাকে দিয়ে দেওয়া হয়। কারণ রিক্সাগুলো ভাড়ায় চালিত কারও ব্যক্তিগত রিক্সা না। ঐ খানের প্রতিটি রিক্সা ওয়ালাদের কথা একটাই ছিল কাম না করতে পারলে বউ বাইচ্ছা লইয়া না খাইয়া থাকতে অইবো।
 রিক্সা ওয়ালাদের তো সতর্ক করলেন…….. যারা পার্ক খুলে দিয়েছে যে কারণে শতশত মানুষ ভীড় করতেছে পার্কে গিয়ে তাদের সতর্ক করবেন না? ঈদ উপলক্ষে বেড়াতে গিয়ে কয়জন মানুষ স্বাস্থ বিধি মেনে রাস্তায় বের হচ্ছে?? প্রতিটি এলাকার চিপায় চাপায় বড় বড় জুয়ার আসরও বেশ ভালো করেই জমে উঠেছে ঈদ বলে কথা। স্যার এদেরকে সতর্ক করবেন না??? স্যার এটাও কিন্তু জানি পানি নাকি সবসময় নিচের দিক দিয়েই যায় উঁচু দিক দিয়ে যায় না। 
গরীব মানুষগুলোর কথা ভেবে রিক্সা গুলো আজকের মত ছেড়ে দিন সেই সকাল ১১ টায় আটকানো হয়েছে আর যেখানে আটকানো হয়েছে এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান জুলুমকারীর আস্তানা নয়। এখানে ধনী, গরীব সবার ছেলেমেয়ে শিক্ষা অর্জন করে মানুষ হতে আসে। কোনো রিক্সা ওয়ালা বাবা এখানে এসে কান্না করবে ওনার রিক্সার জন্য এটা আমরা এই স্কুলের ছাত্রছাত্রীরা মানতে পারছি না।
Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করলো রাজশাহীর ৪ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী ওপেন স্কাউট গ্রুপের চার (০৪) জন কাব স্কাউট শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করেন। উপজেলা, জেলা, অঞ্চল ও জাতীয় পর্যায়ে লিখিত, মৌখিক, ব্যবহারিক ও

সিরাজগঞ্জ শাহজাদপুরে সড়ক ও জনপথের ক্যানেল থেকে মাটি কাটার অভিযো

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন ক্যানেল থেকে রাতের বেলা মাটি কেটে ইটভাটায় সরবরাহের অভিযোগ পাওয়া গেছে। রূপবাটি ইউনিয়নের বিন্নাদাইর মহাসড়কের

শিয়ালকোলে ঈদের নামাজে দাঁড়ানোকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২শতাধিক

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ঈদের নামাজে দাঁড়ানোকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০০ জন আহত হয়েছেন। এ সময় বসতবাড়ী ও জীবিকা নির্বাহকারী গাড়িতে

বইমেলার স্টলে হামলার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা

ঠিকানা টিভি ডট প্রেস: একুশে বইমেলায় নির্বাসিত লেখক তসলিমা নাসরিনের বই রাখায় ‘সব্যসাচী প্রকাশনা’র স্টলে একদল বিক্ষুব্ধ লোকের রোষানলে পড়েন প্রকাশক শতাব্দী ভব। এই ঘটনায়

সাইবার হামলার শিকার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন

আন্তর্জাতিক ডেস্ক: সাইবার হামলার শিকার হয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। বুধবার (১৮ জুন) রাতে হ্যাক করা হয় চ্যানেলটি, এমনটাই জানিয়েছেন তেহরানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। খবরটি নিশ্চিত করেছে

চৌহালী উপজেলা তৃতীয় শ্রেণির -কর্মচারী কল্যাণ সমিতির কমিটি গঠন 

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলা তৃতীয় শ্রেণির কর্মচারী কল্যাণ সমিতির ১১ সদস্যবিশিষ্ট তিন বছরের জন্য এ কমিটি গঠন করা হয়েছে। চৌহালী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের