আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক

অনলাইন ডেস্ক: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ সময় ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তারা এই বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করেন।

বৈঠকে প্রধান উপদেষ্টা ড. ইউনূস রাজধানীসহ সারাদেশে স্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি কিছু গুরুত্বপূর্ণ ঘটনার ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীর প্রচেষ্টার প্রশংসাও করেন।

বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রেজাউল করিমের স্থগিতাদেশ প্রত্যাহারে স্বস্তি খোকশাবাড়ি বিএনপিতে

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ সদর উপজেলার খোকসাবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিমের ওপর আরোপিত সকল দলীয় পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। গত মঙ্গলবার

জামায়াতের নিবন্ধন ও প্রতীক পুনর্বহাল

অনলাইন ডেস্ক: দীর্ঘ আইনি লড়াই ও নিবন্ধন জটিলতার পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ও দলীয় প্রতীক (দাঁড়িপাল্লা) পুনর্বহাল করা হয়েছে। ২৪ জুন এক প্রজ্ঞাপনের মাধ্যমে

হাসিনা ও টিউলিপের বিরুদ্ধে প্লট দুর্নীতির ২ মামলার রায় আজ

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ভাগ্নি টিউলিপ টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে প্লট দুর্নীতির দুই মামলার রায় আজ সোমবার (২ ফেব্রুয়ারি)। এদিন ঢাকার বিশেষ জজ

নাচোলে চুরি যাওয়া গরুসহ আসামী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গরু চুরির ঘটনায় এক আসামীকে চুরি যাওয়া গরুসহ গ্রেপ্তার করেছে নাচোল থানা পুলিশ। পুলিশ জানায়, গত বুধবার (০৩ সেপ্টেম্বর ২০২৫) রাত

লেবাননে ইসরাইলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কর্মকর্তাসহ নিহত ৫

নিজস্ব প্রতিবেদক : লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ-পশ্চিমের শহরতলিতে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একজন শীর্ষ কর্মকর্তাসহ পাঁচজনকে হত্যা করেছে ইসরাইল। রোববার (২৩ নভেম্বর) এ তথ্য জানিয়েছে

মধ্যপ্রাচ্যে বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক হামলায় দুজন বাংলাদেশি নাগরিক নিহত এবং কয়েকজন আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয়