আইনশৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নতি করতে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জামায়াতে ইসলামীর

নিজস্ব প্রতিবেদক: অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নতি করার জন্য কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশে জামায়াতে ইসলামী।

সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী পরিষদের বৈঠক শেষে এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নায়েবে আমিরগণ, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকে আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় নেতারা অভিমত প্রকাশ করেন, দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনো সৃষ্টি হয়নি। প্রশাসনের মধ্যে কিছু কিছু সরকারি কর্মকর্তা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে বলে বিভিন্ন স্থান থেকে অভিযোগ আসছে। দেশের বিভিন্ন স্থানে এখনো প্রকাশ্য দিবালোকে রাজনৈতিক নেতা-কর্মীদের হত্যা করা হচ্ছে।

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নেতারা বলেন, দীর্ঘ ১৬ বছরের আন্দোলন-সংগ্রামের মাধ্যমে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। দেড় হাজার শহীদ, ত্রিশ হাজারের অধিক আহত ও পঙ্গুত্ববরণের মধ্য দিয়ে অর্জিত আমাদের এই প্রিয় নতুন বাংলাদেশকে কোনো ধরনের চক্রান্ত, ষড়যন্ত্র বা কোনো গোষ্ঠীর হাতে জিম্মি হতে দেয়া যাবে না।

বৈঠক থেকে নির্বাচন কমিশন, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীর প্রতি সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে বিশেষ কোনো দলের দিকে ঝুঁকে না পড়ে সংবিধান ও আইন অনুযায়ী দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের শতভাগ নিরপেক্ষতা নিশ্চিত করা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়নে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য নির্বাচন কমিশন ও সরকারের কাছে জোর দাবি জানায় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মধ্যরাতে বুলডোজার দিয়ে ছাত্রলীগের কার্যালয় গুঁড়িয়ে দিল শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার কার্যালয় গুঁড়িয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির শহীদ শামসুল হক হলের কিছু শিক্ষার্থী। শুক্রবার দিবাগত রাত ১টার

পরীক্ষা ছাড়াই ৫৪ স্বজনকে নিয়োগ উপপরিচালকের লুটপাটের আখড়া বিএভিএস

নিজস্ব প্রতিবেদক: বাড়ির কাঁচামরিচ থেকে শুরু করে ছেলের জুতা, বান্ধবীর উপহার, এমনকি পছন্দের মানুষকে দেওয়া গিফট—সব কিছুর বিলই জমা পড়েছে সরকারি প্রতিষ্ঠানের খরচের খাতায়। প্রতিষ্ঠানের ব্যাংক

বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

অনলাইন ডেস্ক: বিশ্ববাজারে তেলের দাম আবার বেড়েছে। শীত বেড়ে যাওয়ায় জ্বালানির চাহিদা বাড়া এবং চীনের প্রণোদনা প্যাকেজের কারণে বিনিয়োগকারীদের মনে আস্থা ফিরেছে। দেশটির প্রবৃদ্ধির পালে

চট্টগ্রামের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন বাঁশখালীর সাইফুল ইসলাম

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: দ্বিতীয়বারের মতো চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন বাঁশখালী থানার ওসি মো. সাইফুল ইসলাম। জুলাই/২০২৫ মাসের কর্মদক্ষতার ভিত্তিতে তাঁকে এ সম্মাননা প্রদান

টাঙ্গাইলে ১০ দিনব্যাপী তারুণ্যর মেলা উদ্বোধন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে টাঙ্গাইল জেলা প্রশাসন আয়োজিত ১০ দিনব্যাপী তারুণ্যর মেলা উদ্বোধন করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে জেলা

চারঘাটে স্কেভেটরে অগ্নিসংযোগের অভিযোগ, যুবদলের ১৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর চারঘাটে চাঁদা দাবিকে কেন্দ্র করে সরকারি খাল খনন ও আবাসন প্রকল্পের পুকুর পাড় সংস্কার কাজে ব্যবহৃত একটি স্কেভেটরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায়