আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে মামলা, তদন্তে ডিবি

নিজস্ব প্রতিবেদক: ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী ও সুনামগঞ্জ-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা করা হয়েছে।

রবিবার (৭ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে এই মামলা করেন রিদওয়ান হোসেন রবিন নামে এক আইনজীবী। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ডিবি পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম জানান, রোজাকে পূজার সঙ্গে তুলনা করা বা উদাহরণ হিসেবে ব্যবহার করা মুসলিম ধর্মাবলম্বীদের কাছে কখনোই গ্রহণযোগ্য নয়। তাই আসামি শিশির মনির এবং ইউটিউব চ্যানেল ডিএসএন বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলাটি গ্রহণ করে ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

মামলায় অভিযোগ করা হয়েছে, বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৯১ শতাংশ মুসলিম। ইসলাম ধর্মে বিশ্বাসী জনগণের কাছে ধর্ম এবং ধর্মীয় রীতিনীতি একটি অতি স্পর্শকাতর বিষয়। এসব উপেক্ষা করে সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে ‘রোজা এবং পূজা একই মুদ্রার এপিঠ ও ওপিঠ’ বলে মন্তব্য করেন আইনজীবী শিশির মনির। রাজনৈতিক ফায়দা হাসিল করতে ইচ্ছাকৃতভাবে তিনি ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে এই বক্তব্য দিয়েছেন। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাঁশখালীতে বিয়েবাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে জেনারেটর শ্রমিকের মৃত্যু

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বিয়েবাড়িতে জেনারেটরের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আবুল কাশেম (৩০) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১

বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ গেট

ডেস্ক রিপোর্ট: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের টানা বৃষ্টিতে বাড়তে শুরু করেছে তিস্তা নদীর পানি। পানি নিয়ন্ত্রণে ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে

ইসরায়েলের হামলায় ইরানে নিহত প্রায় ৬০০

অনলাইন ডেস্ক: ইরানে গত ৫ দিনে ইসরায়েলের বিমান বাহিনীর গোলাবর্ষণ এবং ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত হয়েছেন অন্তত ৫৮৫ জন। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরও ১

ভাসানী বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১১টা থেকে

অপারেশন ডেভিল থেকে বাঁচতেই ইসলামী আন্দোলনে যোগ দিলেন আওয়ামীলীগ সভাপতি

নিজস্ব প্রতিবেদক: বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম মিয়া আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশে

টাঙ্গাইলে ‘সোনালিয়া-করটিয়া’ রেলস্টেশন উদ্বোধন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের অপেক্ষার অবসান ঘটিয়ে টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের সোনালিয়া নামক স্থানে ‘সোনালিয়া করটিয়া’ নামক রেলস্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন