আইএমএফ বৈঠকের আগে বিদ্যুতের দাম সমন্বয়ের প্রস্তুতি

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্ত পূরণের অংশ হিসেবে বিদ্যুতের দাম সমন্বয়ের প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে সরকার। আগামী ১৩ এপ্রিল ওয়াশিংটন ডিসিতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে আইএমএফ প্রতিনিধিদের বৈঠকে বিষয়টি আলোচনায় আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিদ্যুৎ বিভাগের একাধিক কর্মকর্তা জানান, বৈঠকের আগে বিদ্যুতের দাম ৫ থেকে ১০ শতাংশ বাড়ানো হলে সরকারের সম্ভাব্য অতিরিক্ত আয় এবং ভর্তুকি হ্রাসের পরিমাণ নির্ধারণে হিসাব করা হচ্ছে। এ লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনায় ছুটির দিনেও সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজ করেছে।

প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে, বিদ্যুতের দাম ১০ শতাংশ বাড়ালে ভর্তুকির চাপ প্রায় ১০ হাজার কোটি টাকা কমতে পারে। পাশাপাশি বিভিন্ন শ্রেণির গ্রাহকের ওপর ভিন্ন হারে মূল্য সমন্বয়ের প্রভাবও পর্যালোচনা করা হচ্ছে। তবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, এসব হিসাব এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিদ্যুৎ খাতে ভর্তুকির চাপ ক্রমাগত বাড়ছে। গত অর্থবছরে প্রায় ৪০ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়ার পরও পিডিবির লোকসান দাঁড়ায় প্রায় ১৭ হাজার কোটি টাকা। প্রতি ইউনিট বিদ্যুৎ ১২ টাকা ৩৬ পয়সায় ক্রয় করে ৬ টাকা ৬৩ পয়সায় বিক্রি করায় এই লোকসান তৈরি হচ্ছে। চলতি অর্থবছরে ভর্তুকি ৩৭ হাজার কোটি টাকায় নির্ধারণ করা হলেও লোকসান ৬০ হাজার কোটি টাকার বেশি হতে পারে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।

এদিকে, জ্বালানি তেল খাতেও সরকারের লোকসান বাড়ছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে ডিজেলের ক্রয়মূল্য প্রতি লিটার ১৮০ টাকার বেশি হলেও দেশে তা ১০০ টাকায় বিক্রি করা হচ্ছে। জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, এতে প্রতিদিন প্রায় ১৬৭ কোটি টাকা লোকসান হচ্ছে। তবে সরকার আপাতত জ্বালানি তেলের দাম না বাড়ানোর অবস্থানে রয়েছে।

গ্যাস খাতেও আমদানি ব্যয় বৃদ্ধির কারণে লোকসান বেড়েছে। পেট্রোবাংলার চেয়ারম্যান মো. এরফানুল হক জানিয়েছেন, এলএনজি আমদানির ব্যয় বাড়ায় মাসিক লোকসান প্রায় পাঁচ হাজার কোটি টাকায় পৌঁছেছে। চলতি বছরের কয়েক মাসে এই লোকসান আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আইএমএফের একটি প্রতিনিধি দল গত ২৪ থেকে ২৬ মার্চ ঢাকা সফর করে ঋণের কিস্তি ছাড় ও শর্ত বাস্তবায়ন নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করেছে। ২০২৩ সালের জানুয়ারিতে অনুমোদিত ঋণ কর্মসূচির অংশ হিসেবে ১ দশমিক ৮৬ বিলিয়ন ডলারের পরবর্তী কিস্তি ছাড়ের বিষয়ে এপ্রিলের বৈঠকে সিদ্ধান্ত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তাড়াশে শহীদ এম মনসুর আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাময়িক বরখাস্ত

তাড়াশ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার গুল্টা শহীদ এম মনসুর আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ মো: আসাদুজ্জামান কে পেশাগত অসাদারণের কারণ

সাংবাদিকদের ‘কমনসেন্স’ কমছে

ঠিকানা ডেস্ক: রাজনৈতিক দলের ন্যারেটিভ কখনও কখনও এতটাই শক্তিশালী হতে পারে যে, দেশ, রাষ্ট্র, সরকার আর দলের সীমারেখা মুছে দিতে পারে। তখন ব্যক্তির বিশুদ্ধ দেশপ্রেম ভাবনাও

হামলা বন্ধ না হলে গাজার দিকে মার্চ করতে বাধ্য হবে মুসলিম বিশ্ব: জামায়াতের হুঁশিয়ারি

ডেস্ক রিপোর্ট: অবিলম্বে গাজায় নারী-শিশু হত্যাসহ ন্যাক্কারজনক হামলা বন্ধ করতে হবে। তা না হলে মুসলিম বিশ্ব গাজার দিকে মার্চ করতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন

অস্ত্রসহ চাঁদাবাজ কালা মানিক গণপিটুনির পর পুলিশের হাতে

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলে ঠিকাদারদের কাছ থেকে অস্ত্রের মুখে চাঁদা আদায়ের চেষ্টা চলাকালে কালা মানিক নামে এক চরমপন্থিকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ

শেখ হাসিনা-কামালকে দেশে ফেরাতে ইন্টারপোলকে চিঠির প্রস্তুতি এনসিবির

নিজস্ব প্রতিবেদক: জুলাইয়ের গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চেয়ে

যমুনা সেতু পশ্চিম থানাধীন এলাকা থেকে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ আটক ১, ট্রাক জব্দ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানাধীন যমুনা সেতু টোল প্লাজা এলাকায় ২২ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ মো.