আইএমএফের কিস্তি যোগে রিজার্ভ ২৭.৩১ বিলিয়ন ডলার অতিক্রম

নিজস্ব প্রতিবেদক: ন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে নতুন করে ১ দশমিক ৩ বিলিয়ন ডলারের ঋণ কিস্তি ছাড়ের ফলে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ২৭ দশমিক ৩১ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার ওয়াশিংটনে আইএমএফ বোর্ড সভায় ৪৭০ কোটি ডলারের ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড়ের সিদ্ধান্ত হয়। এর আওতায় দুই কিস্তিতে বাংলাদেশ ১৩০ কোটি ডলার পেয়েছে। এর আগে তিন কিস্তিতে ২৩১ কোটি ডলার পেয়েছিল।

বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, ২৪ জুন পর্যন্ত রিজার্ভের পরিমাণ ২৭৩০ কোটি ৬০ লাখ ডলার। তবে আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম৬ অনুযায়ী, এ সময় রিজার্ভের পরিমাণ ২২২৪ কোটি ৫৭ লাখ ডলার বা ২২.২৪ বিলিয়ন ডলার।

একদিন আগেই, ২৩ জুন পর্যন্ত দেশের মোট রিজার্ভ ছিল ২৬.৮২ বিলিয়ন ডলার, আর বিপিএম৬ অনুযায়ী হিসাব ছিল ২১.৭৫ বিলিয়ন ডলার।

এদিকে, আইএমএফের নির্ধারিত নিট ইন্টারন্যাশনাল রিজার্ভ (এনআইআর) লক্ষ্যমাত্রা ছিল ২০.১১ বিলিয়ন ডলার, যা সরকারের অনুরোধে কমিয়ে ১৮ বিলিয়নের নিচে আনা হয়। নতুন ঋণ কিস্তি যোগ হওয়ায় এনআইআর বেড়ে হয়েছে প্রায় ১৮.৫ বিলিয়ন ডলার, যা সংশোধিত লক্ষ্য অর্জনে সহায়ক হবে।

প্রসঙ্গত, বৈশ্বিক অর্থনৈতিক চাপ মোকাবিলায় ২০২২ সালে বাংলাদেশ আইএমএফের কাছে ঋণ চায়। পরে ২০২৩ সালের ৩১ জানুয়ারি কঠোর কিছু শর্তে ৪৭০ কোটি ডলারের ঋণ অনুমোদন দেয় সংস্থাটি। তার ধারাবাহিকতায় ১ ফেব্রুয়ারি প্রথম কিস্তি ছাড় করা হয়। কিছু শর্তপূরণ না হওয়ায় পরবর্তী কিস্তি দেওয়া স্থগিত ছিল, যা অবশেষে মে মাসে সমঝোতার মাধ্যমে পুনরায় কার্যকর হয়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মেয়েকে নিয়ে কোচিং থেকে ফেরার পথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল মায়ের

নিজস্ব প্রতিবেদক: মেয়েকে নিয়ে কোচিং থেকে ফেরার পথে ঢাকার কেরানীগঞ্জে ছিনতাইকারীর এলোপাতাড়ি ছুরিকাঘাতে সীমা বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি)

আ. লীগের কাউকে বিএনপিতে অনুপ্রবেশ করালে কঠোর ব্যবস্থা: টুকু

ডেস্ক রিপোর্ট: বিগত ১৬ বছর যারা বিএনপির নেতাকর্মীদের অত্যাচার-নির্যাতন করেছে, মামলা দিয়েছে সেসব আওয়ামী লীগের নেতাকর্মী যেন কোনোভাবেই বিএনপিতে অনুপ্রবেশ করতে না পারে সেই বিষয়ে

টাঙ্গাইলে পিকআপের চাপায় শিশুর মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে পিকআপভ্যানের চাপায় জান্নাত আক্তার আফরিন (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মধ্য আড়াইপাড়া এলাকায় এ

দুর্গাপূজার পরই দেশে ফেরার চেষ্টা চালাবে আ.লীগাররা

নিজস্ব প্রতিবেদক: চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু ভারতে থেকে একের পর উসকানিমূলক বক্তব্য

এনসিপি থেকে মনোনয়ন পেলেন বিএনপির সাবেক এমপি

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) নির্বাচনী এলাকায় এনসিপি থেকে মনোনয়ন পেয়েছেন বিএনপির সাবেক এমপি মেজর (অব.) মুনজুর কাদের। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম ধাপে

স্বাস্থ্যের খোঁজ নিতে জামায়াতের আমিরের বাসায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ নিতে তার বাসায় গেছেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দেশটির প্রধানমন্ত্রী