অ্যারিজোনায় মেডিকেল বিমান বিধ্বস্ত: নিহত ৪

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার নাভাজো নেশন এলাকায় একটি ছোট মেডিকেল ট্রান্সপোর্ট বিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। মর্মান্তিক এ দুর্ঘটনায় বিমানে থাকা চারজন—দুজন পাইলট ও দুজন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ও সিএসআই এভিয়েশনের বরাত দিয়ে জানানো হয়, বিচক্রাফ্ট কিং এয়ার ৩০০ মডেলের বিমানটি নিউ মেক্সিকোর আলবুকার্ক শহর থেকে উড্ডয়ন করেছিল। গন্তব্য ছিল চিনলির ফেডারেল ইন্ডিয়ান হেলথ সার্ভিস হাসপাতাল, যেখান থেকে একজন রোগী নিয়ে ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ১২টা ৪৪ মিনিটে বিমানবন্দরের কাছে কালো ধোঁয়া দেখা যাওয়ার পর স্থানীয় কর্তৃপক্ষ খবর পায়। পুলিশ কমান্ডার এমেট ইয়াজি জানান, অবতরণের সময় কিছু যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, যা দুর্ঘটনার কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নাভাজো ডিপার্টমেন্ট অব ইমার্জেন্সি ম্যানেজমেন্টের পরিচালক শ্যারেন স্যান্ডোভাল বলেন, দুর্ঘটনার সময় বিমানটি চিনলি বিমানবন্দরের কাছে ছিল। তবে ঠিক কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি) এবং এফএএ।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), ইউএসএ টুডে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শুল্ক কমানো নিয়ে অনুরোধ জানানো দেশগুলোর সঙ্গে আলোচনার ঘোষণা ট্রাম্পের

অনলাইন ডেস্ক: শুল্ক কমানো নিয়ে সময় চেয়ে বৈঠকের অনুরোধ জানানো দেশগুলোর সঙ্গে আলোচনায় বসার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার নিজের মালিকানাধীন

ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ জারি ব্যাংকের সংখ্যা কমিয়ে আনার ক্ষমতা পেল কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: অনিয়ম-দুর্নীতি ও লুণ্ঠনের কারণে দেশের প্রায় দুই ডজন ব্যাংক এখন রুগ্‌ণ। এ তালিকায় সরকারি ব্যাংকের পাশাপাশি বেসরকারি ও বিদেশী ব্যাংকও রয়েছে। অনিয়ম-দুর্নীতি ও

চাঁদাবাজির দায়ে ছাত্রদলের দুই নেতা আটক, মুচলেকায় মুক্তি

নিজস্ব প্রতিবেদক: ভোলার চরফ্যাশনে চাঁদাবাজির অভিযোগে এইচ এম রুমি ওরফে আসাদ এবং মো. মাকসুদ নামের দুই ছাত্রদল নেতাকে আটক করার পর মুচলেকা নিয়ে মুক্তি দিয়েছে

তাড়াশে জাতীয় ইমাম সমাবেশ অনুষ্ঠিত 

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে তাড়াশে শান্তি শৃঙ্খলা বজায়, সামাজিক অবক্ষয় রোধ ও আধুনিক উপজেলা বিনির্মাণে ইমাম সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রয়ারী ) সকালে উপজেলা

প্রসিকিউটর সুলতানকে সরাতে দেড় মাস আগে চিঠি দিয়েছিলেন তাজুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: বিশ্বাস, শৃঙ্খলা ও আচরণবিধি ভঙ্গ, নিরাপত্তা প্রহরীকে মারধর, স্ত্রীকে নির্যাতন করাসহ বিভিন্ন অভিযোগে দেড় মাস আগেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদকে অপসারণের

কাজিপুরে আনসার ও ভিডিপির সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

আবদুল জলিল,কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভাতাভোগী নারী ও পুরুষ সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতনণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে